টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 1 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনা রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 1, 2025 7:33 am

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ভাগনি টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দু;কের করা মামলার রায় আজ। ঢাকার বিশেষ জজ ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় দেবেন। এ মামলায় সাজা হলে যুক্তরাজ্যে বিরূপ পরিস্থিতির মুখে পড়তে পারেন টিউলিপ।

মামলার অন্য আসামিরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (অব.) ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী, সাবেক পরিচালক নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপপরিচালক নায়েব আলী শরীফ, সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। তাদের মধ্যে আসামি খুরশীদ আলম কারাগারে আটক রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা যায়, শেখ রেহানার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে চলতি বছরের ১৩ জানুয়ারি মামলা করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন। তদন্ত শেষে ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। ৩১ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় ৩২ জন আদালতে সাক্ষ্য দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দু’আ মাহফিল ও ইফতার

আট মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭২ কোটি টাকা

ভারতে গ্রেফতার হাদি হত্যার আসামিদের বাংলাদেশে ফেরানোর প্রক্রিয়া শুরু

এস.এস.সি পরীক্ষার্থীদের পাশে পৌর ছাত্রদল নেতা মোঃ শহিদুল ইসলাম সোহাগ

রাতের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রাজারহাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্যচাষীদের পুরস্কার প্রদান

ট্রেনের ধাক্কায় অজ্ঞতনামা এক নারীর মৃত্যু

আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

নিখোঁজের দু’দিন পরে নির্মাধীন ভবনে লিফটের বেজমেন্টে জমে থাকা পানি মিলল নিরাপত্তা কর্মীর মরদেহ

এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল উদ্দিন ভূঁইয়া