টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 2 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিমান বন্দর থানার হত্যা মামলার প্রধান আসামী লিমন সিকদার গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 2, 2025 2:12 pm

বরিশাল বিমান বন্দর থানার হত্যা মামলার প্রধান আসামী মোঃ মমিনুল ওরফে লিমন সিকদার (১৯) সহ এজাহার নামীয় ২নং ও ৩নং আসামীদেরকে রাজধানীর ভাটার ও বাড্ডা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় গত ২২/০৮/২৫ তারিখ বরিশাল এয়ারপোর্ট থানাধীন পশ্চিম রহমতপুর সাকিনস্থ মিজান মেম্বার এর বাড়ীর সামনে পাওনা টাকা আদায়ের জন্য ধৃত মমিনুল তার দুই সহযোগীসহ ধারালো ছুরি দিয়ে ভিকটিমকে খুন করার উদ্দেশ্যে পেটে ছুরি দিয়ে পর পর দুইটি আঘাত করলে ভিকটিম মাটিতে লুটে পরে যায়। উক্ত ঘটনায় ভিকটিম চিৎকার করলে স্থানীয় লোকজনের উপস্থিতি দেখতে পেরে ধৃত আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ।পরবর্তীতে স্থানীয় লোকজন প্রাথমিক চিকিৎসার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে উক্ত মেডিকেলের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করলে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে । উক্ত ঘটনায় বিএমপি বরিশাল বিমান বন্দর থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার পর ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল কর্তৃক গোয়েন্দা নজরদারী শুরু করে এবং এক পর্যায়ে আসামির অবস্থান নিশ্চিত করে ০১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে *বরিশাল বিমান বন্দর থানার হত্যা মামলার *প্রধান আসামী ১। মোঃ মমিনুল ওরফে লিমন সিকদার (১৯),* পিতা:রাসেল শিকদার, গ্রাম :রামপট্টি, পোস্ট :রহমতপুর, থানা: এয়ারপোর্ট, জেলা: বরিশাল, *২। মো:ইমন হোসেন (২১),* পিতা:রাসেল শিকদার, গ্রাম :রামপট্টি, পোস্ট :রহমতপুর, থানা: এয়ারপোর্ট, জেলা: বরিশাল এবং *৩। মোসা:নাজমা বেগম (৪২),* স্বামী :রাসেল শিকদার, পিতা:শামসুল হক হাওলাদার, গ্রাম :রামপট্টি, পোস্ট :রহমতপুর, থানা:এয়ারপোর্ট, জেলা: বরিশাল’দেরকে রাজধানীর ভাটার ও বাড্ডা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘দল ও দেশের দুঃসময়ে কখনো আদর্শচ্যুত হননি জমির উদ্দিন সরকার’

বন্যাকবলিত ১১ জেলার চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী

কুমিল্লায় যুবদল নেতা সাজ্জাদ হোসেনের পিতা মোহাম্মদ আলী আকবরের দাফন সম্পন্ন

অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ

​রাজারহাটে ইত্তেফাক প্রতিনিধি খন্দকার আরিফের ওপর হামলা ও ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

সাভারে কঠোর আন্দোলন, দেশজুড়ে প্রতিবাদ: নার্স-মিডওয়াইফদের ৮ দাবিতে শাটডাউন

ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

কারাগার থেকে বেরিয়ে অস্ত্র কিনতে ৫৭ লাখ টাকা লুট

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল এক নারীর