টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 3 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা হোমনায় এসিল্যান্ডের গাড়ির চাকায় চাপা পরে প্রাণ গেলো দুই বছরের শিশু

প্রতিবেদক
এ কে পলাশ
December 3, 2025 11:59 am

কুমিল্লার হোমনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)–এর সরকারি গাড়ির চাপায় প্রান গেলো দুই বছরের শিশু ফাইজা আক্তার।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত টিউলিপ প্রশাসন ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে শিশুটি তার মায়ের সঙ্গে উপজেলা চত্বরে আসে। এ সময় দ্রুতগতিতে প্রবেশ করা সহকারী কমিশনার (ভূমি) এর সরকারি গাড়িটি শিশুটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বছরের ফুটফুটে শিশু ফাইজার। হৃদয়বিদারক এই দৃশ্য প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন শিশুটির মা। তিনি অভিযোগ করে বলেন, “গাড়িটি খুব দ্রুত গতিতে আসছিল। নিমিষেই আমার কলিজার টুকরা ফাইজা চলে গেলো।”

দুর্ঘটনার পর গাড়িচালক তাইবুর হোসেনকে ফোন করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নিহত ফাইজার বাবা ফাইজুল হক স্থানীয়ভাবে এসকেএফ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। তাদের বাড়ি বরিশাল জেলার উজিরপুর উপজেলার তেরদ্রন ডাকঘর পুটিয়া গ্রামে।

দুর্ঘটনার খবর পেয়ে হোমনা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ মোফাসের এবং নবনিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার শহিদুল ইসলাম দ্রুত হোমনা সরকারি হাসপাতালে ছুটে যান। সেখানে শোকাহত বাবাকে জড়িয়ে ধরে এসিল্যান্ড নিজেও কান্নায় ভেঙে পড়েন।

তিনি সাংবাদিকদের বলেন,
“ঘটনার সময় আমি গাড়িতে ছিলাম না। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসি। এই শিশুটি আমার সন্তানও হতে পারত। আমি একজন বাবা হিসেবে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নিতে সহায়তা করবো।”
নিহত শিশুর বাবা গাড়িচালকের ফাঁসিসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম জানান, সকালে ফাইজা তার মায়ের সঙ্গে বিদ্যালয়ে এসেছিল। তার বড় ভাই প্রতিষ্ঠানটির প্লে-গ্রুপের শিক্ষার্থী।
এদিকে হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আমরা আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”

শিশু ফাইজার মৃত্যুতে পুরো উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি উপজেলা চত্বরে যানবাহনের গতিনিয়ন্ত্রণ ও নিরাপত্তাব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
শিক্ষার্থীর মৃত্যু

পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে যুবক খুন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ

জাতীয় গ্রিডে যোগ হচ্ছে তিতাসের সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

প্রাথমিক শিক্ষা অফিসে বড়বাবু টাকা ছাড়া কাজ করেন না

তামিলনাড়ুতে বড় ব্যবধানে এগিয়ে থালাপতি বিজয়ের দল

সরোয়ার উদ্দিন আহমেদ শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন সমাজের নীরব সংস্কারক, এই গুণী ব্যক্তিত্ব সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন

ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের ঘোষণা ইতালির

রাউজান কলমপতিতে বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাদুকা উৎসব উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন