টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 4 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ: আপিল বিভাগ

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
December 4, 2025 5:41 am

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ আজ (বৃহস্পতিবার) এ আদেশ দেন।

হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ড. শরীফ ভূঁইয়া ও ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আপিল বিভাগ তাদের আদেশে বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজের হাইকোর্টের আদেশ সঠিক ও যথার্থ। তাই ওই আদেশে হস্তক্ষেপের প্রয়োজন নেই। সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত দেন আপিল বিভাগের সাত বিচারপতি।

আদেশের পর ইন্টারভেনর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আজকের সিদ্ধান্তের ফলে অন্তর্বর্তী সরকারের গঠন ও কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার আর কোনো সুযোগ নেই।

এর আগে বুধবার এই লিভ টু আপিলের আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে আইনজীবী মহসীন রশিদ অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট দায়ের করেন। হাইকোর্ট রিট খারিজ করে মন্তব্য করেন—জনগণ বৈধতা দেওয়ায় এই সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। ওই আদেশের বিরুদ্ধেই পরে লিভ টু আপিল করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে ট্রাক্টর চালককে হত্যার পর ৬টুকরো করে ফেলে দেয় নদীতে/বিচ্ছিন্ন দুই হাতের পর উদ্ধার দুই পায়ের ৪টুকরো

রামিসা হত্যায় দণ্ডপ্রাপ্ত ২ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ

কুমিল্লায় ৪৪ অভিযানে গ্রেপ্তার ৯৩, উদ্ধার ১,৫১৭ ইয়াবা ও ৭২ কেজি গাঁজা

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

বাংলাদেশ সাংবাদিক সমিতির ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

টানা মন্দায় চামড়ার বাজার, দাম নেমেছে তিন ভাগের এক ভাগে

দুধের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে কাস্টমস কর্মীকে হত্যা, গ্রেপ্তার ২

বিশ্বজুড়ে ফ্লাইট বাতিলের হিড়িক সকল ফ্লাইট কার্যক্রম স্থগিত করলো দুবাই বিমানবন্দর

চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত