সাবেক প্রধানমন্ত্রী- বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিরপুর ৬ নং সেকশনের বি ব্লক বাইতুল মোশাররফ মাদ্রাসা মসজিদ সংলগ্ন রাস্তায় মিরপুর থানা ৭ নং ওয়ার্ড বিএনপি পরিবারের উদ্যোগে,‘দোয়া ও মিলাদ মাহফিল, অনুষ্ঠিত হয়।
রোববার (৭ ডিসেম্বর) বিকেলে দিকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ২০১৮ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী জননেতা জনাব এস এ সিদ্দিক সাজু। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ- সাধারন জনগন, মাদ্রাসার তোলাবা এবং বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীসমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় দেশনেত্রীর রোগ-মুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন।



















