টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 23 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক এমপি আমির হোসেন ভূইয়ার মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
December 23, 2025 4:21 pm

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আমির হোসেন ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনের কাছ থেকে আলহাজ্ব আমির হোসেন ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা উত্তর জেলার জাতীয় পার্টির যুগ্ম- আহ্বায়ক মো. আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন—জিয়ারকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. খালেক মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. হুমায়ুন কবির,কড়িকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন,কড়িকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নিল ভূঁইয়া, কবির মোল্লা ,উপজেলা যুব সংহতির নেতা মো.মনির মুন্সি, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ সাইদুল ইসলাম শান্ত , উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. হাসান, সদস্য মো. স্বপনসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নেতা-কর্মীরা জানান, আমির হোসেন ভূইয়া এর আগে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনেও তাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নৌপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ২৬ সিদ্ধান্ত: নৌপরিবহন মন্ত্রী

কুমিল্লায় সেনা বাহিনীর অভিযানে সরকারি গোলাবারুদ ও মাদকসহ আটক-১

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

তিতাসে বিএনপির লিফলেট বিতরণের মাধ্যমে আক্তারুজ্জামান সরকারের গণ সংযোগ

পাকিস্তান ছাড়লো ইরানের প্রতিনিধিদল

খুনি ট্রাম্প খুনি নেতানেয়াহো কর্তৃক ইরানের নেতা ও তাঁর পরিবারকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ -আল্লামা ইমাম হায়াত

ফের যুদ্ধ শুরু করতে বিমান ছিনতাইয়ের নাটক সাজায় ইসরায়েল-আমিরাত: ইরান

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৪ কেজি গাঁজাসহ আটক-১, পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার-২

রাজারহাটে মরণব্যাধি ক্যানসার আক্রান্ত শিশু ফাহিম বাঁচতে চায়

হামে শিশুমৃত্যুর ঘটনায় ইউনূস-নূরজাহানদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ