টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 24 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৮৭ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্য ও মাদক উদ্বার

প্রতিবেদক
এ কে পলাশ
December 24, 2025 12:59 pm

কুমিল্লায় সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৮৭ লাখ ৩৮ হাজার টাকার অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী ও মাদকদ্রব্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য নিশ্চিত করে ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, কুমিল্লা ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর সন্ধা থেকে ২৪ ডিসেম্বর ভোর পযন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাজ খান-এর উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।

টাস্কফোর্স দলটি সন্ধ্যা ৬টায় কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, ডারবিন ক্রিম ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।

এছাড়া রাতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী ৮ কিলোমিটার এলাকার মধ্যে পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির পাহাড়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৪ কেজি গাঁজা আটক করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা।

একইদিন চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিওপির রাঙ্গামাটি এলাকা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ২৫ লাখ ৮ হাজার টাকা। পাশাপাশি আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ কামারখা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় মোট ৮৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজি, কসমেটিক্স সামগ্রী ও মাদকদ্রব্য আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে এ তথ্য জানান ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর সন্ধা থেকে ২৪ ডিসেম্বর ভোর পযন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।
এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাজ খান-এর উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।

টাস্কফোর্স দলটি সন্ধ্যা ৬টায় কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, ডারবিন ক্রিম ও কসমেটিক্স সামগ্রী আটক করা হয়।
এছাড়া রাতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী ৮ কিলোমিটার এলাকার মধ্যে পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির পাহাড়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৪ কেজি গাঁজা আটক করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা।

একইদিন চৌদ্দগ্রাম উপজেলার বালুজুরী বিওপির রাঙ্গামাটি এলাকা থেকে বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক সিজারমূল্য ২৫ লাখ ৮ হাজার টাকা। পাশাপাশি আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের বিশেষ কামারখা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৪ লাখ ৪১ হাজার ৯৪০ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করা হয়।
১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় মোট ৮৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে। আটককৃত মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রেমের প্রস্তাব ঘিরে বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, আহত ২০

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বীরগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রেসিডেন্ট জিয়া ছিলেন আধুনিক বাংলাদেশের কারিগর

সাংবাদিকদের মারধরে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার

২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে: শ্রমমন্ত্রী

টাঙ্গাইলের কালিহাতী মিষ্টির কেজিতে ওজন কম হওয়ায় ৪ দোকান মালিককে জরিমানা

ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তা

মৃত্যুর আগ পর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেবেন না বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়

রাষ্ট্রপতি নির্বাচনে ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী