টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 27 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তর বাড্ডায় এক নারীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
কে এস ইসলাম
December 27, 2025 4:20 am

রাজধানীর বাড্ডা থানাধীন হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলা এলাকার একটি বাসায় মোছাঃ তাহিয়া আক্তার মিন্নি(২০) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

শুক্রবার(২৬ডিসেম্বর)রাত আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নিহত মিন্নির বাবা আব্দুল আউয়াল জানান, আমরা খবর পেয়ে বাড্ডা থানাধীন হাসান উদ্দিন রোডের মিশ্রিটোলা বাসায় গিয়ে দরজা ভেঙ্গে থ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আমার মেয়েকে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, আমরা জানতে পারি স্বামী স্ত্রীর কলহের জেরে অভিমানে আমার মেয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আমাদের বাসা দক্ষিন খান আইনুস বাগ এলাকায়।বর্তমানে স্বামী মিজানুর রহমানের সঙ্গে উত্তর বাড্ডা হাসান উদ্দিন রোড মিশ্রিটোলা মীর কাশেম আলীর বাড়ির দ্বিতীয় তলায় থাকতেন।এক ভাই এক বোন ওর ছিল বড়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নিখোঁজ পাইলটকে পেতে যুক্তরাষ্ট্র ও ইরানের রুদ্ধশ্বাস অভিযান-লড়াই

কোটচাঁদপুরে বাছুরসহ গাভী জবাই,মাংস ব্যবসায়ীর অর্থদণ্ড

বীরগঞ্জে বাসাবাড়ী- ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও মহিলাদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

তিতাসে রাস্তার বেহাল দশা: এলাকাবাসীর চরম ভোগান্তি

তিন জেলায় পানিতে ডুবে প্রাণ গেল ৬ শিশুর

আমরা রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে নির্বাচিত করতে চাই : চিফ হুইপ

নাসিরনগর ধরমন্ডলের ১১ নারী পকেটমার ব্রাহ্মণবাড়ীয়া রেলওয়ে স্টেশনে গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে গ্যাস পাইপ লাইন বিস্ফোরনে একই পরিবারের নয়জন দগ্ধ

ব্যাংক খাতে দুর্নীতি দমন, পুঁজিবাজারে কারসাজির বিরুদ্ধে কড়া বার্তা সংসদে