টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 28 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা বুড়িচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতিবেদক
এ কে পলাশ
December 28, 2025 4:09 pm

কুমিল্লা বুড়িচংয়ের পাচোড়া সিন্ধুরী পুল এলাকায় ড্রাম ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী আক্তার হোসেন নামের এক ইন্স্যুরেন্স্য কর্মকতা নিহত হয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার পাচোড়া সিন্দুরী পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী মোঃ আক্তার হোসেন (৪৮) উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ছিনাইয়া গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি হল ইন্স্যুরেন্স কর্মকর্তা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার দুপুরে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন এর কুমিল্লা-সালদা সড়কের পাচোড়া সিন্দূরী পুল এলাকায় বেপরোয়া গতির মাটিবাহী ড্রাম ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। পরে স্হানীয়রা থানা পুলিশকে খবর পাঠায়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল আলীর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্বার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রকিয়া শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক মাটিবাহী ড্রাম ট্রাক সনাক্তের চেষ্টা ও আটকের অভিযান অব্যহৃত চলছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত