রাজধানীর হাতিরঝিলে মোড়ল গল্লি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত আরিফ সরদার (৩৫) ঢামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আরিফ মাদারীপুরের শিবচর উপজেলার পাথচর হুগলা বালি কান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকেন। তিনি ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় সদস্য ছিলেন।
সোমবার (২১এপ্রিল) সকালের দিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো . ফারুক ।হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাসেল জানান, গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার সকালের দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।
তিনি আরও জানান, আমরা চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছি দুর্বৃত্তদের একটি গুলি আরিফের মুখের ডান পাশে দিয়ে ঢুকে কপালের বাম পাশ দিয়ে বের হয়ে যায়। চিকিৎসকরা আরো জানান আরিফের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ সভাপতি রিপন মিয়া জানান, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় সদস্য এবং তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন।
গত শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে গুলি এবং ছুরিকাঘাত করে আহত অবস্থায় ফেলে রেখে তারা পালিয়ে যায়। খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশ সদস্য এবং আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। নিহতের বাবার নাম গিয়াস উদ্দিন সরদার। তিনি পরিবার নিয়ে উক্ত এলাকায় বসবাস করতেন ।



















