টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 30 December 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
December 30, 2025 6:36 am

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।

শোকবাণীতে উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দেবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশ ও জাতির সেবা করেছেন এবং সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশ ও জাতির প্রতি তার অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।উপাচার্য বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৬.০০টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিশ্বের সবচেয়ে অপ্রিয় দেশ ইসরায়েল, বৈশ্বিক অবস্থানে যুক্তরাষ্ট্রেরও বড় পতন

উত্তরায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ৮

ট্রেনে কাঁটা পড়ে এক যুবকের মৃত্যু

বিশ্ব হার্ট দিবসে,মতিঝিল ইসলামী ব্যাংক হাসপাতালে আলোচনা সভা ও র‌্যালি

রমনায় মোটরসাইকেল কভার ভ্যান সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

আসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তে নিহত ৫

ভাবকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতে অফিস কক্ষের তালা ভেঙে চুরি

বিদ্যুৎস্পৃষ্ট

ক্যান্টিন দখল কেন্দ্র করে সংঘর্ষ আহত ৬

দেশের পোশাক খাতে বাড়ছে এআই-অটোমেশনের ব্যবহার ঝুঁকিতে কর্মসংস্থান, নারী বেকারত্ব বাড়ার শঙ্কা