টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 10 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে সরকারি কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার স্বামী কারাগারে

প্রতিবেদক
Abdullah
January 10, 2026 10:05 am

নাসির নগরে এক সরকারি কর্মকর্তার বহুতল ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী কারাগারে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা সদরে।

জানা যায়, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসির নগর উপজেলা সদরে একটা বহুতল ভবন সরকারি কর্মকর্তা বাসা থেকে তার স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পুলিশ সুত্রে জানাযায়,গত শনিবার ১০ জানুয়ারি দিবাগত মধ্যরাতে নাসির নগর উপজেলা সদরে একটি বহুতল ভবনে গলায় ওড়না পেছিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে ফারিয়া আক্তার (২৬) নামে এক নারী।
ফারিয়া আক্তারের পরিবারের অভিযোগ তাদের স্বামী- স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্দ্ব – কলহ লেগেই ছিল, এবং তার স্বামী তাকে আত্মহত্যা করতে প্ররোচিত করেছেন।

নিহত ফারিয়া আক্তার মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার নতুন চড়চাষি ইউনিয়নের আব্দুল রউফ মোল্লার মেয়ে। তার স্বামী সুজন সরকার। তিনি নাসিরনগর উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী।  তিনি দীর্ঘ দিন যাবৎ নাসির নগরে কর্মরত। তার গ্রামের বাড়ী কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ফাজরা ইউনিয়নের বাসিন্দা।
এ ঘটনায় ফারিয়া আক্তারের ভাই বাদী হয়ে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাস্থল পরিদর্শন করে নাসির নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ শাহিনুল ইসলাম বলেন,এটা হত্যা না কি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হতে হলে ময়নাতদন্ত রিপোর্ট দেখা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এই চাঞ্চল্যকর ঘটনায় এলাকায় গভীর ভাবে বেদনার সৃষ্টি করেছে অপর দিকে জনমনে আতঙ্ক বিরাজ সহ প্রশ্ন উঠেছে এটা হত্যা না কি আত্মহত্যা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে আলোর ভূবন সামাজিক সংঘের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে লটারি সিস্টেম যুক্তিসঙ্গত মনে হয়নি: সংসদে শিক্ষামন্ত্রী

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে চিকিৎসাধীন মৃত্যু

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

কুমিল্লা নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, জেলা জুড়ে আটক-৫০

রিক্সায় যাওয়ার সময় গলায় ওড়না পেঁচিয়ে এক গৃহবধূর মৃত্যু

তিতাসে ধর্ষকের পক্ষ নেয়ায় এনসিপি নেতাকে গণধোলাই

রাজধানীর ফুটপাতে পড়েছিল নবজাতকের মরদেহ

সূত্রাপুরে দ্রুতগামী মোটরবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত