টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 18 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিবেদক
এস এ ডিউক ভূইয়া
January 18, 2026 12:50 pm

কুমিল্লার তিতাসে সাবেক তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী
মরহুমা দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পবিত্র কুরআন তেলোয়াত পাঠের মাধ্যমে গত শনিবার বিকেলে উপজেলার দুলারামপুর বাজারে সাবেক তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব মুহূর্তে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ সেলিম ভূইয়া। ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.
ফরিদ উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম খোকা ও উপজেলা
যুবদলের যুগ্ম আহবায়ক হাজী আবুল কাসেম সরকারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মো.ওসমান গনি ভূইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া,সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন সরকার,

বিজ্ঞাপন বিজ্ঞাপন

উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী আলী হোসেন মোল্লা , সহ-সভাপতি কাজী কবির হোসেন সেন্টু,হাজী আবদুল সালাম মোল্লা মেম্বার, মো.মহিউদ্দিন সরকার, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও তিতাস উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোসামৎ রুবি ইসলাম, উপজেলা বিএনপির নির্বাহী সদস্য সাইফুল ইসলাম মেম্বার, মো.সায়মন ভূইয়া,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল খায়ের ভূঁইয়া টিপু,

ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.শফিকুল ইসলাম, যুগ্ম -সাধারণ সম্পাদক মো.হানিফ মুন্সি, সাংগঠনিক সম্পাদক যুবরাজ হোসেন রাসেল, ভিটিকান্দি ইউনিয়ন যুব দলের আহবায়ক মো.সুমন মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নাসিরনগরে বিভন্ন সড়কের পাশে ও  ময়লার স্তূপ: তীব্র দুর্গন্ধ বাড়ছে জনদুর্ভোগ ​

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো জিম্বাবুয়ে

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

উত্তরা অন্তঃসত্ত্বা সোনিয়া ও এনায়েত আলি পরে না ফেরার দেশে রিয়া আক্তার

যুক্তরাষ্ট্রে প্রেমে ব্যর্থ হয়ে ভারতীয় তরুণীকে গুলি করে হত্যা

মিয়ানমারের অভ্যন্তরে চলছে ব্যাপক গোলাগুলি,আতঙ্কে সীমান্তবাসী

ঢামেকের মধ্যেই অচেতন অবস্থায় পড়ে ছিল অজ্ঞাতনামা ব্যক্তি মরাদেহ

১১তম থেকে ১০ম গ্রেড দাবিতে ঢামেকে টেকনোলজিস্ট–ফার্মাসিস্টদের দুই ঘণ্টা কর্মবিরতি

কুমিল্লা বুড়িচংয়ে সাংবাদিকের ওপর হামলা, সরঞ্জাম ছিনতাইয়ের অভিযোগে মামলা

সরকারের প্রতি মানুষের আস্থা কিছুদিনের মধ্যে নাই হয়ে যাবে: হাসনাত আবদুল্লাহ