টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 19 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শীতার্ত মানুষের মুখে হাসি ফোটাতে আশ ফাউন্ডেশনের কম্বল বিতরণ

প্রতিবেদক
স ম জিয়াউর রহমান
January 19, 2026 6:46 am

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এবং নর্থ আমেরিকান হিউম্যানিটেরিয়ান এইড এন্ড রিলিফ (নাহার) এর সহযোগিতায় দুস্থ ও শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন কোলাপাড়া এলাকায় স্থানীয় লোকজনের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

কোলাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে দুস্থদের হাতে কম্বল তুলে দেন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন। এছাড়াও আশ ফাউন্ডেশনের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এসময় ফাউন্ডেশনের কর্ণধার মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, “একে একে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে আমাদের ভালোবাসার উপহার। শীতার্ত ও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন সবসময় কাজ করে যাবে।

কর্মসূচির শেষে আয়োজকরা জানান, মানবিক সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের মুখে যে হাসি ফুটে উঠেছে, তা ফাউন্ডেশনের পথচলার অনুপ্রেরণা। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক ও সহানুভূতিশীল বাংলাদেশ গড়ে উঠবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিতাসে বিএনপি নেতা সেলিম মোল্লাকে কুপিয়ে মারাত্মক যখম করেন সন্ত্রাসীরা

এবার ঈদে দেশে কোনো পশুর সংকট নেই, এক কোটি পশু কোরবানি হবে: কৃষিমন্ত্রী

কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধূর গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে হত্যার অভিযোগ। স্বামী গ্রেফতার

বাবাকে হত্যায় অভিযুক্ত ছেলে বিদেশে পালানোর সময় গ্রেফতার

ঈদের ছুটিতে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ের রেকর্ড

মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’

মুগদায় খণ্ডিত মোকারমের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতা নৌকা বাইচ

গ্যাস সংকটে গাজীপুরের ২০ শতাংশ কারখানা ছুটি ঘোষণা

পদ স্থগিত উপজেলা বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা