টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 22 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে ব়্যাবের অভিযানে আড়াই মণ গাঁজাসহ আটক তিন, ট্রাক জব্দ

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 22, 2026 5:02 pm

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ব়্যাবের অভিযানে আড়াই মন গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

ব়্যার-৯ সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) রাতে ব়্যাব-৯, সিপিসি-১ (ব্রাহ্মণবাড়িয়া) এর একটি টিম সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও টহল কার্যক্রম পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শাহবাজপুর এলাকার জিলানী ফিলিং স্টেশনের সামনে একটি নীল-হলুদ রঙের ট্রাককে থামানোর চেষ্টা করা হয়। এ সময় ট্রাকটি দ্রুত পালানোর চেষ্টা করলে ব়্যার সদস্যরা ধাওয়া দিয়ে ট্রাকসহ তিনজনকে আটক করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ট্রাকের পেছনের বডিতে থাকা পাঁচটি প্লাস্টিকের বস্তার ভেতর স্কচটেপে মোড়ানো ২২টি বান্ডিল উদ্ধার করা হয়। এসব বান্ডিল থেকে মোট ১০০ কেজি (আড়াই মন) গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,১. মো. রবিউল ইসলাম (৩৪), গ্রাম: তালপট্টি, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ
২. মো. আবুল কালাম আজাদ (৫১), গ্রাম: আলীনগর, থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ
৩. আব্দুর রউফ রবিন (২৭), গ্রাম: বেলপুকুর, থানা ও জেলা: চাঁপাইনবাবগঞ্জ

ব়্যার-৯ সিলেটের মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে জব্দকৃত গাঁজাসহ তাদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাভারে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সরকারি উন্নয়নকাজে এমপি রাখেন ৫০ ভাগ, চামচারা রাখে ২৫ ভাগ-ব্যারিস্টার রুমিন  ফারহানা

মাঠপর্যায়ের কাজ গতিশীল করতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আইজিপির নির্দেশ

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

ডেঙ্গু প্রতিরোধ শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ অভিযান

ইংল্যান্ডের অধিনায়ক হলেন বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান

মেঘনা ব্রিজের টোল প্লাজা এলাকায় এক চালককে ছিনতাইকারীর গুলি

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ ঘোষণা করে মানচিত্র প্রকাশ ট্রাম্পের

নাসিরনগরে তালের শাঁসের ব্যবসা জমজমাট, সবার পছন্দের তালিকায় এই মৌসুমী ফল