টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 24 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 24, 2026 6:16 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর মিরপুর ১৬ আসনে নির্বাচনী প্রচারণার তৃতীয় দিনে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

https://www.facebook.com/share/v/16mbVcyeut/

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শনিবার সকালে মিরপুর ৬ নম্বর এলাকার ‘ট’ ব্লকের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে তিনি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান এবং ভোট প্রার্থনা করেন।

এ সময় এলাকার সাধারণ মানুষ বাসা-বাড়ি থেকে বেরিয়ে এসে আমিনুল হককে ফুল দিয়ে বরণ করে নেন। তিনি এলাকাবাসীর হাতে তার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট তুলে দেন।

​গণসংযোগকালে পথসভায় দেওয়া বক্তব্যে আমিনুল হক মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন। তিনি বলেন, তার নির্বাচনী ইশতেহারে স্পষ্ট উল্লেখ আছে যে কোনো মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না। মাদকের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি। একইসাথে দলীয় নেতা-কর্মীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কেউ কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড বা চাঁদাবাজির সাথে জড়িত থাকে, তবে সে বিএনপির রাজনীতি করার যোগ্যতা হারিয়ে ফেলবে। এ ধরনের কোনো ব্যক্তিকে দলে ঠাঁই দেওয়া হবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।

​আমিনুল হক আরও বলেন, তিনি দীর্ঘ দিন ধরে এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের পরিকল্পনা তৈরি করেছেন। আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে সেসব পরিকল্পনা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে।

জনগণের সেবক হিসেবে নিজেকে তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের সাথে তার দেখা করতে কোনো পিএস কিংবা মধ্যস্থতাকারীর প্রয়োজন হবে না; বরং তিনি সরাসরি জনগণের ধরাছোঁয়ার মধ্যে থাকবেন।
নির্বাচন কমিশনের সকল আইন মেনে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অপপ্রচারের অভিযোগের মধ্যেও আলোচনায় ভাকুর্তার জনপরিচিত মুখ মো. আনোয়ার হোসেন

ট্রাম্পের বিরুদ্ধে ‘ট্রাম্প কার্ড’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের

নাসিরনগরে মাদ্রাসার শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা ও উপহার পেলেন মোটরসাইকেল

বাবার মৃত্যুর পর ফুটবলকেও বিদায় জানাচ্ছেন মেসি!

রংপুরে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ দূত

নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো সিজারিয়ান সেকশন

দুর্নীতির বিরুদ্ধে সাংবাদিকদের কলম চলবে নির্ভয়ে : এমপি টিপু

জাতীয় বার্ণে হিসাবরক্ষক সুলতানের বিরুদ্ধে দুর্নীতি,অনিয়ম ও টেন্ডার-ঘুষ বাণিজ্যের অভিযোগ ! ‘‘গড়েছেন শত কোটি টাকার পাহাড়, তার এই দুর্নীতি ও অনিয়মেষ কোথায় ?

সন্ধ্যার মধ্যে ৬ জেলায় ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা