টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 25 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ১৫ প্লাটুন বিজিবি

প্রতিবেদক
নাজমুল হাসান
January 25, 2026 1:38 pm

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে সীমান্তরক্ষী বাহিনীটি।

রোববার (২৬ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৪ টার সময় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি বলেন, সংসদ নির্বাচনে পালনের জন্য প্রস্তুত রয়েছে বিজিবি সদস্যরা। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ  জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে তারা।

বিজিবি অধিনায়ক বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। এরমধ্যে চাঁপাইনবাগঞ্জ-১ আসন তথা শিবগঞ্জ উপজেলায় মোতায়েন করা হবে ৩ প্লাটুন বিজিবি।

এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল-গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) ৮ প্লাটুন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে তথা সদর উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হওয়ার আশায় কমলো তেলের দাম

মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে : মিয়া গোলাম পরওয়ার

উত্তর ইসরায়েলে ৪০টিরও বেশি রকেট হামলা করেছে হিজবুল্লাহ

রাজধানীর হাজারীবাগ এলাকায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ ও গরু জব্দ

কুমিল্লায় ডিবি পুলিশ সেজে মাদক ব্যবসা: র‌্যাবের হাতে এক যুবক আটক

পশ্চিমবঙ্গ বিজেপি সরকারের আরও ৩৫ জন মন্ত্রী শপথ গ্রহণ

সংরক্ষিত নারী আসন,আওয়ামী লীগ নেত্রীর মেয়ে পেলেন বিএনপির মনোনয়ন

নির্বাচন পরবর্তিতে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান