টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 27 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্র্যাব সদস্যদের উপর সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
January 27, 2026 2:55 pm

চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ১০ জন সাংবাদিক আহতের ঘটনায় এখনো মুল আসামী ধরা পড়েনি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

গত সোমবার সন্ধ্যায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ড্রিম হলিডে পার্কের সামনের এ ঘটনায় স্থানীয় চাঁদাবাজদের তালিকা করে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহতদের আশু রোগ মুক্তি কামনা ও দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, ঘটনার পর থেকে প্রায় ভোর পর্যন্ত ক্র্যাব সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশের সঙ্গে কথা বলে মামলা দায়ের করেন।

এ ঘটনায় গতকাল দুজন আর আজ আরো একজনকে সিসিটিভির ফুটেজ দেখে গ্রেপ্তার করা হয়েছে। ক্র্যাব সদস্যদের উপরে সন্ত্রাসীদের হামলার ঘটনায় বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ল রিপোর্টার্স ফোরাম, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন ( র ্যাক)সহ আরো অনেক সংগঠনের পক্ষ থেকে তীব্র – নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাউজান পাঁচখাইন দক্ষিণ নাথপাড়ায় শিব চতুর্দ্দশী উপলক্ষে ৩য় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ সংকীর্তন

উত্তাল মেক্সিকো, রাষ্ট্রপতি ভবনে বিক্ষোভকারীদের ঢোকার চেষ্টা

বীরগঞ্জে ক্যাপসিকাম চাষে কৃষকের সফলতা, ঢাকার বাজারে যাচ্ছে উৎপাদিত ফসল

বীরগঞ্জে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ

ফুটপাতে হকারদের জায়গা বরাদ্দের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোল দেওয়া ৭ কিংবদন্তি

ইরানে অভিযান চালাতে মার্কিন সামরিক বাহিনীর অস্বীকৃতি,জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যানসহ শীর্ষ ১২ কর্মকর্তা বরখাস্ত

অনিশ্চয়তার মাঝেই বিশ্বকাপের দল ঘোষণা করলো ইরান

জাপান গেলেন জামায়াত আমির

হাদির ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব ছাড়ার ঘোষণা দিলেন জাবের