টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 30 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়া – ১ আসনে পোস্টার বিহীন নির্বাচন, বেড়েছে স্বচ্ছতা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 30, 2026 9:00 am

দেশের ইতিহাসে প্রথমবারের মতো পোস্টার ও ব্যানার ছাড়া শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা ব্রাহ্মণবাড়ীয়া -১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনে

নির্বাচনী মাঠে এক দৃশ্যমান পরিবর্তন নিয়ে এসেছে। চিরচেনা দেয়াল, বিদ্যুতের খুঁটি কিংবা গাছপালা থেকে শুরু করে কোথায় ছিল না পোষ্টার ব্যানার, এবার নেই কোনো ঝুলন্ত পোস্টার। এতে একদিকে যেমন নির্বাচনের চিরাচরিত জৌলুস ও উৎসবমুখর পরিবেশে ভাটা পড়েছে, অন্যদিকে রাস্তাঘাট ও পরিবেশ পরিচ্ছন্ন থাকায় স্বস্তি প্রকাশ করছেন সচেতন ভোটাররা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের (ইসি) কঠোর বিধিনিষেধের কারণে এবার ডিজিটাল ও পরিবেশবান্ধব প্রচারণায় অভ্যস্ত হতে হচ্ছে প্রার্থীদের। ইসির নির্দেশনা অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা চলবে আগামী ১০ই ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। অপচনশীল দ্রব্য যেমন—পলিথিন, প্লাস্টিক বা রেক্সিন ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া দেয়াল, গাছ বা যানবাহনে কোনো ধরনের ফেস্টুন বা পোস্টার লাগানোও দণ্ডনীয় অপরাধ।

ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর সংসদীয় ২৪৩ আসনে দেখা গেছে, প্রার্থীরা মূলত উঠান বৈঠক, মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিলির মাধ্যমে ভোটের প্রচারণা চালাচ্ছেন। তবে পোস্টার না থাকায় প্রান্তিক ও বয়স্ক ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে।উপজেলা সদরের বাসিন্দা মোঃ মহারাজ মিয়া বলেন, ‘আগে পোস্টার দেখলেই বুঝতাম কে প্রার্থী। এখন তেমন কিছু চোখে পড়ে না। বয়স্ক মানুষের জন্য বিষয়টা কঠিন হয়ে গেছে।’

এই নির্বাচনে প্রথমবার ভোট দিতে যাওয়া শিলা আক্তার বলেন, ‘ফেসবুক না দেখলে কে প্রার্থী বা কোন মার্কা তা বোঝা যায় না। নতুন ভোটার হিসেবে যে জৌলুস পাওয়ার কথা ছিল, তা পাচ্ছি না। পোস্টার শুধু টাকা নষ্ট করে; ফেসবুক আর উঠান বৈঠকই প্রচারের জন্য যথেষ্ট।
কলেজ শিক্ষার্থী ইকরা জাহান বলেন, ‘পোস্টার না থাকায় পরিবেশ নোংরা হচ্ছে না। রাস্তাঘাট পরিষ্কার থাকছে।’
পোস্টারবিহীন এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন পরিবেশকর্মীরা। পরিবেশ সচেতনবীদরা বলেন, ‘পোস্টার না থাকায়  এবার রাস্তা-ঘাট, গাছ ও দেয়ালগুলো সুরক্ষিত আছে।’

প্রার্থীরা এই নতুন পদ্ধতিকে চ্যালেঞ্জ হিসেবে দেখলেও ইতিবাচকভাবে নিচ্ছেন। ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর  আসনের বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থক আব্বাস মিয়া বলেন, নাসিরনগর উপজেলার ভোটাররা অনেকাংশেই সচেতন। তারা সঠিক প্রার্থীকে ভোট দিবে। পোস্টার দিয়ে পরিচয় করানোর প্রয়োজন নেই, কারণ আমরা তাদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাচ্ছি।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ডিমলায় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপন

হাজারীবাগে এক যুবককে কুপিয়ে হত্যা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সৈয়দ এ কে একরামুজ্জামানের বহিষ্কারাদেশ প্রত্যাহার ফিরে গেলেন বিএনপিতে

রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত

সংশোধন হচ্ছে বিমান খাতের বিধিমালা,যুক্ত হচ্ছে বিমান চলাচলে সুরক্ষা ও যাত্রীর নিরাপত্তা নিশ্চিতকরণ

প্রধানমন্ত্রীকে মির্জা আব্বাসের সতর্ক বার্তা “আপনার সব ভালো কাজগুলো খারাপ লোকের খারাপ কাজে ধ্বংস হয়ে যাচ্ছে’’

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নতুন উদ্ভাবনে মুখরিত রাজারহাটের খুদে বিজ্ঞানীদের স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শন

মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী আহত এক

বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন টানাপোড়েন