টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 31 January 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
January 31, 2026 6:49 pm

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার  নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) ৩টায় চৈয়ারকুড়ি বাজারে প্রাঙ্গণে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

গোকর্ণ ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ খালেক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) সংসদীয় ২৪৩ আসনের বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য পদ-প্রার্থী ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি জননন্দিত জননেতা  এম. এ. হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপপ্রেস সচিব ও দৈনিক আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, কেন্দ্রীয় জিয়া পরিষদের যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম সারোয়ার খোকন, উপজেলা

বিএনপির  সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, ঢাকা মহানগর বিএনপির সদস্য নাহিদা আক্তার পাপন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন ভূইয়া, সাবেক চেয়ারম্যানের উমরাও খান, গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন, নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, ফান্দাউক ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এনামুল হুদা সুমন, সদস্য সচিব নজরুল ইসলাম, নাসিরনগর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জমসেদ মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি প্রমুখ।

প্রধান অতিথি এম এ হান্নান তার বক্তব্যে বলেন, প্রত্যেকেই আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, এমন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছে তারেক রহমান, এই আত্নমর্যাদা নিয়ে বাঁচতে হলে ধানের শীষের বিকল্প নেই। সবার কাছে ধানের শীষের ভোট চাই, দেশ গড়ার সুযোগ চাই।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লন্ডনে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন, ইউকে’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

বীরগঞ্জে হলুদ রঙের তরমুজ চাষে হাবিবুরের সফলতা

দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল

রাউজানস্হ পূর্ব বিনাজুরীতে অগ্রদূত সংঘের উদ্যোগে পাঁচ দিনব্যাপী সার্বজনীন বাসন্তী পূজা

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ভূমিকম্পে দ্রুত উদ্ধার-সহায়তায় স্পেশাল ফোর্স গড়েছে ফায়ার সার্ভিস:ডিজি

এবার দুদকের পাঁচ কর্মকর্তাকে বদলি

রাউজান পৌরসভা ৭নং ওয়ার্ড ছত্রপাড়ায় রাধাকৃষ্ণ সেবাশ্রমে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ

বীরগঞ্জে আজমল হক ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতিচারণ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

ভূপাতিত যুদ্ধবিমানের পাইলটদের খুঁজতে যাওয়া মার্কিন হেলিকপ্টারও ভূপাতিত