টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা মেহেদীর নির্দেশে আমান উল্লাহ আমানের পক্ষে ছাত্রদল নেতা রাসেলের নির্বাচনী প্রচারণা

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 4, 2026 12:01 pm

ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বিএনপি নেতা এডভোকেট মো. মেহেদীর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রচারণাকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ রাসেল বলেন, “আমি একজন ছাত্রদলের নিবেদিত কর্মী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে মাঠে কাজ করছি। তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা এডভোকেট মো. মেহেদীর নির্দেশে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজধানীর মেট্রোতে চালু হলো অনলাইন রিচার্জ সুবিধা

নাসিরনগরে ৮০ কেন্দ্রে পৌঁছেযাচ্ছে ভোটের ব্যালট-সরঞ্জাম

কেন্দ্রীয় কারাগারে এক কয়েদি অসুস্থ হয়ে ঢামেকে মৃত্যু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাঁচানো গেলো না বাসের ধাক্কায় আহত মাসুদকে ২০ দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যু

নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান

ফতুল্লায় একই পরিবারের দগ্ধ হয়ে তিনজন জাতীয় বার্নে

অবৈধভাবে মাটি কাটার দায়ে এইচবিএম ইটভাটাকে জরিমানা!

কুড়িগ্রামে নিয়ম ভেঙ্গে ৩ মাস ধরে ডেপুটেশনে শিক্ষক

বীরগঞ্জে সিংড়া ফরেস্টের নবনির্মিত বেইলি ব্রিজের উদ্বোধন