টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়ীয়া -১ নাসিরনগর আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই প্রার্থীকে জরিমানা

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
February 8, 2026 7:41 am

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই প্রার্থীকে মোট অর্ধ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

গত শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে এ জরিমানা করা হয়। বাংলাদেশ

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এ কে এম আমিনুল ইসলামকে ৩০ হাজার টাকা এবং বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযোগের মধ্যে নির্ধারিত সময়ের বাইরে প্রচারণা, অনুমতি ছাড়া মাইকিং, পোস্টার-ব্যানার টানানোসহ আচরণবিধি পরিপন্থী কার্যক্রমের বিষয়টি উল্লেখ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্টদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
প্রশাসন জানিয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।

কোনো প্রার্থী বা দলের বিরুদ্ধে নিয়ম লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরান যুদ্ধে এবার আত্মঘাতী হামলায় সক্ষম ‘ড্রোন স্পিডবোট’ নামাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো নতুন প্রস্তাবে যা বলেছে ইরান

রাজধানীতে এক যুবককে প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে নির্যাতন করে হত্যা

বেকারত্ব

কাশিনাথপুরে বেকার যুবকের সমন্বিত উদ্যোগে রাইড শেয়ারিং চালু করছে

তেলের বাজারে ফের উত্তাপ, ব্যারেলপ্রতি দাম ১০৮ ডলার ছাড়াল

হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত ৪৭

কদমতলী রায়েরবাগে দূর্বৃত্তের চুরিকাঘাতে এক শিক্ষার্থী আহত

কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০

প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প

ভারী হচ্ছে হাওরবাসীর কান্না,উজানের ঢলে ডুবছে জমির পাকা ধান