টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎রাসেলের নেতৃত্বে আমানউল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ব্যাপক লিফলেট বিতরণ

প্রতিবেদক
মোঃ শান্ত খান
February 8, 2026 7:45 am

ঢাকা–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমানের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন তেঁতুলঝোড়া ইউনিয়ন ছাত্রদলের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি নূর মোহাম্মদ রাসেল।
‎
‎আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসানের নির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ঘরে ঘরে ও বিভিন্ন জনসমাগমস্থলে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
‎
‎লিফলেট বিতরণকালে ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন,লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের চোখেমুখে যে হাসি দেখেছি, তাতেই বিজয়ের স্পষ্ট আভাস পেয়েছি। এই ভালোবাসা ও সমর্থন আমাদের মাঝে নতুন করে আনন্দ ও সাহস জাগিয়ে তুলেছে।
‎

তিনি বলেন,আমানউল্লাহ আমান একজন সৎ, ত্যাগী ও জনগণের নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের কথা বলেন এবং মানুষের অধিকার রক্ষায় আপসহীন। তেঁতুলঝোড়া ইউনিয়নের মানুষ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।
‎
‎‎ছাত্রদলের নেতা নূর মোহাম্মদ রাসেল বলেন,ছাত্রদল সবসময় গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের পক্ষে কাজ করে এসেছে। আগামীতেও বিএনপির আন্দোলন-সংগ্রামে আমরা রাজপথে সক্রিয় থাকব এবং জনগণের রায়ে আমানউল্লাহ আমানের বিজয় নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
‎

বিজ্ঞাপন বিজ্ঞাপন

লিফলেট বিতরণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় হামের উপসর্গ নিয়ে আরো ১ শিশুর মৃত্যু

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

নাসিরনগরের আলোচিত  নারী হত্যা মামলার আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার

যুদ্ধের ক্ষতিপূরণ মিললেই কেবল খোলা হবে হরমুজ: ইরান

ডিমলায় আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস পালিত, গুরুত্ব পেল আগাম প্রস্তুতি

গাঢ় নীল-হালকা জলপাই শার্ট ও খাকি প্যান্টে ফিরলো পুলিশ

যুদ্ধ কারও জন্যই মঙ্গলজনক নয়: ইরানি প্রেসিডেন্ট

পাকিস্তান দূতাবাসের সামনে থেকে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার

রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

কুমিল্লা চান্দিনা বাসচাপায় এক নারী নিহত