গাজীপুরের টঙ্গীতে গাজীপুর ২ আসনের বিএনপি প্রার্থী মনজুরুল করিম রনির নির্বাচনী প্রচারণায় গ্যাস বেলুনের বিস্ফোরণে আহত হয়ে ১৮জন জাতীয় বার্নে এসেছে।আহতরা হলেন, অনিক (২৭), হাসু (৩৮),হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮) রাফি (১২), বিজয় (১৬),তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪),নির্জন (২২),মারুফ (২২) রুবেল (৩৪) ও রাব্বি (১৩)রুবেল(৩৪) বিপ্লব (১৭)ইমরান (১৭)।
সোমবার(০৯ ফেব্রুয়ারি)টঙ্গী বাজারে মেইন রোডে বিকেলের দিকে এই ঘটনা ঘটে।পরে দগ্ধ অবস্থায় সোয়া ছয়টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।
আহতদের নিয়ে আসা মোঃরবিউল ইসলাম জানান, বিকেলের দিকে গাজীপুর দুই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলাম। এ সময়ে একটি ঘরের ভিতরে রাখা বেশ কিছু গ্যাস-বেলুন বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আমাদের ১৮ জন দগ্ধ হলে তাদেরকে জাতীয় বার্নে নিয়ে আসি।
জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডাঃ শাওন বিন রহমান জানান সন্ধ্যার দিকে গাজীপুর থেকে ১৮ জনকে দগ্ধ অবস্থায় তাদেরকে নিয়ে আসা হয়েছে।তাদের ড্রেসিং চলছে তাই এই মুহূর্তে দগ্ধের পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না বিষয়টি আমরা পরে জানানো হবে।



















