মুন্সিগঞ্জের চরডম্বুরা এলাকায় অটোরিকশা উল্টে মোঃ জসিম(৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।এই ঘটনায় বাবা মাফিক নাইম ও বড় ভাই মোঃ মোখলেছ আহত ।
শুক্রবার(১৩ ফেব্রুয়ারি বিকেলে দিকে এই ঘটনাটি ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে রাত সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করেন ও নিহতের ভাই ও বাবা আহত রয়েছে।
নিহত জসিমের খালা হাওয়া বেগম জানান, বিকেলের দিকে বাসা থেকে অটো রিক্সায় করে জসিম তার বাবা ও ভাইয়ের সঙ্গে করে মুন্সিগঞ্জ সদরের দিকে যাচ্ছিল। এই সময় তাদের অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে তিনজন আহত হন। পরে তাদেরকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক জসিমকে মৃত ঘোষণা করে ও জসিমের বাবা এবং ভাই ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরো জানান, নিহত জসিমের বাড়ি মুন্সিগঞ্জ সদরের চর আব্দুল্লাহপুর গ্রামে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















