রাজধানীর লালবাগ থানার শহীদ নগর দুই নম্বর রোডের একটি বাসায় সফর উদ্দিন (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।নিহত একটি কারখানার শ্রমিক।
সোমবার (১৬ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই আলাউদ্দিন জানান, আমার ভাই লালবাগে শহীদ নগর এলাকার একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করে।আজ বিকেলের দিকে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি একপর্যায়ে অভিমান করে নিজ রুমে গিয়ে বিছানার চাদর দিয়ে সিলিং ফ্যানে সঙ্গে গলায় ফাঁস দেয়। পরে আমরা দেখতে পেয়ে দ্রুত তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানা আড্ডা গ্রামে বশির উদ্দিনের ছেলে। বর্তমানে লালবাগের শহীদ নগর ২ নং রোডের একটি পাঁচতলার বাসায় আমরা থাকি। আমার ভাইয়ের দুইটা কন্যা সন্তান রয়েছে আমরা পাঁচ ভাই বোন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















