টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 2 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেট কার দুর্ঘটনা: প্রাইভেট কারের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

প্রতিবেদক
কে.এস.ইসলাম
May 2, 2025 3:56 pm
আবাসিক হোটেল থেকে মরাদেহ উদ্ধার

রাজধানীর বনানীর মহাখালী থেকে বিমানবন্দর হাইওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের রোডে মাছরাঙ্গা টেলিভিশনের সামনে দ্রুতগামী প্রাইভেট কারের ধাক্কায় মোঃ হানিফ মিয়া (৪৪) নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু।

বৃহস্পতিবার(১মে)দিবাগত রাতের দিকে এই ঘটনাটি ঘটে।পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার (০২ মে) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ কামাল হোসেন জানান,আমরা খবর পেয়ে বনানী এলিভেটেড এক্সপ্রেসওয়ের রোডের উপরে মাছরাঙ্গা টেলিভিশনে সামনে রাস্তার উপর থেকে রাত সোয়া একটার দিকে তার মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি নিহত হানিফ মিয়া একটি ভ্যানের পেছনে বসা ছিলেন হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেটকার দিলে ভ্যানথেকে রাস্তায় ছিটকে পড়ে।পরে অন্য আরেকটি দ্রুতগামী ট্রাক চাঁপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে ঘাতক প্রাইভেট কার ও ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।হানিফ মিয়ার গ্রামে বাড়ি,কুষ্টিয়া সদরের পূর্ব মজমপুর গ্রামের মৃত আব্দুল মিয়ার সন্তান।বর্তমানে মিরপুরে ১২ পল্লবীর কালশী রোড এলাকায় স্ত্রীসহ এক মেয়ে নিয়ে থাকতেন তিনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত পেরিয়ে ৬ ভারতীয় বাইক, কুমিল্লায় ডিবির জালে ৯ জন

ভূরুঙ্গামারীতে ১২শ কলাগাছ কেটে কৃষকের ক্ষতি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

হঠাৎ বেড়ে গেলো তিস্তার পানি, ঘরবন্দি শত শত পরিবার

নাসিরনগরের ধরমন্ডলে দেহ ব্যবসায় রাজি না হওয়ায় কিশোরীকে শারীরিকভাবে অত্যাচার করে ও হত্যার হুমকি

উত্তরা বাড্ডায় খেলার সময় দেওয়াল চাপা পড়ে দুই শিশুর মৃত্যু

১৮ বারের মতো পেছাল হাদি হত্যা মামলার তদন্ত

বেনজিরকে ফিরিয়ে আনতে এখনও দুবাই থেকে জবাব মেলেনি

বীরগঞ্জে রেশম চাষী-কৃষক সমাবেশ

২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো: পর্তুগাল কোচ

নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি বই ও খাতা বিক্রির অভিযোগ প্রধান শিক্ষক এর বিরুদ্ধে