টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 20 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কেন্দ্রীয় কারাগারে এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

প্রতিবেদক
কে এস ইসলাম
February 20, 2026 3:43 pm

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রফিকুল ইসলাম (২৮) নামের এক হাজতি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা। কারারক্ষীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি)সন্ধ্যা ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

কারারক্ষী আরমান জানান, বিকেলের দিকে রফিকুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস দিয়ে অচেতন হয়ে পড়ে। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, মোঃ রফিকুল কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিল তার হাজতী নং ৩৯১৮ /২৬ বাবার নাম আশরাফ আলী তবে কি মামলার আসামি ছিলেন এ বিষয়ে কিছু বলতে পারব না।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে,তিনি আরো জানান,একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের

নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাই কাপড় জব্দ, মামলা দায়ের

১১ বছরের শিশু বিজয়ের বাঁচার আকুতি: চিকিৎসার জন্য হৃদয়বানদের সহযোগিতা কামনা

রাজবাড়ীর দুটি আসনেই বিপুল ভোটে বিজয়ী বিএনপির প্রার্থীরা

জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের অভিষেক

যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় কূটনৈতিকভাবে লাভবান পাকিস্তান

তারেক রহমানের ৬১ তম জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন আব্দুর রহিম

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে হরমুজ প্রণালি ছেড়ে আসা ১২ জাহাজ

ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ দূত

শিবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা