টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 21 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ রাউজানে গঙ্গা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব ১৬-১৭ মার্চ

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
February 21, 2026 6:18 am

ঐতিহাসিক দক্ষিণ রাউজান শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও মধুকৃষ্ণা এয়োদশী তিথিতে গঙ্গা পূজা, মাতৃপূজা ও মহাতীর্থ বারুণী স্নান উপলক্ষে দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনায় অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ ও ১৭ মার্চ (সোম ও মঙ্গলবার) দুইদিনব্যাপী এ ধর্মীয় আয়োজন মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৬ মার্চ সোমবার বিকাল ৩টায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সঙ্গীত পরিবেশন করবে ‘টিম বৃষ্টি’। একইদিন মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, গঙ্গা আহ্বান এবং শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হবে। শুভ অধিবাস কীর্তন ও পৌরহিত্যের দায়িত্ব পালন করবেন হাটহাজারী শিকারপুর গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ ১০৮ স্বরূপ দাস বাবাজী মহারাজ।
১৭ মার্চ মঙ্গলবার শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞের শুভারম্ভ, শ্রীশ্রী রাধাকৃষ্ণ, মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা পূজা, রাজভোগ নিবেদন, ভোগারতি কীর্তন এবং দিবারাত্রি অন্নপ্রসাদের ব্যবস্থা থাকবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রী শ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শুভাষ কান্তি চৌধুরী ও সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু) জানান, এ মহোৎসব সফল করতে পরিষদের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা আন্তরিকভাবে প্রস্তুতি সম্পন্ন করেছেন।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন— সিনিয়র সহ সভাপতি ধনা মালাকার, সহ সভাপতি দোলন ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন বিশ্বাস; সহ সাধারণ সম্পাদক সঞ্জয় মহাজন, পরিমল নাথ ও আশীষ দাশ; সাংগঠনিক সম্পাদক টিটু তালুকদার এবং সহ সাংগঠনিক সম্পাদক সুমন ঘোষ (বাদশা), যিশু বৈদ্য ও অসীম চৌধুরী; অর্থ সম্পাদক সমীর চন্দ্র দে ও সহ অর্থ সম্পাদক নারায়ণ মহাজন এবং শিবু চক্রবর্তী; সাংস্কৃতিক সম্পাদক সুজন দাশ ও সহ সাংস্কৃতিক সম্পাদক সুমন সেন; প্রচার সম্পাদক সজল দাশ ও সহ প্রচার সম্পাদক মানস চৌধুরী; দপ্তর সম্পাদক বিপ্লব মহাজন ও সহ দপ্তর সম্পাদক যীতু চৌধুরী; সদস্য সুজন দে, অঞ্জন বিশ্বাস, কাজল চক্রবর্তী ও সুমন মালাকারসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এদিকে, সংগঠন ও মঠ-মন্দিরের পক্ষ থেকে সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু)কে ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন মঠ-মন্দির ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

আয়োজকরা আশা প্রকাশ করেছেন, উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের সমাগম ঘটবে এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বরেন্দ্র অঞ্চল নাচোলে পান চাষ করে ব্যাপক সাড়া ফেলেছে স্থানীয় কৃষক রবিউল

প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকায় রিক্সার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রিকশা থেকে ছিটকে পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিচার শুরুর আদেশ

তীব্র গ্যাস সংকটে নাকাল জনজীবন, স্বস্তি ফিরবে কবে?

রাউজান পশ্চিম কদলপুরে খাস্তগীর বাড়িতে চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ

উপসাগরীয় দেশগুলোকে ‘সঠিক পক্ষে’ থাকার আহ্বান মোজতবা খামেনির

বন্ধ কারখানা চালু করতে ১৭ ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি

রৌমারীতে ঐতিহ্যবাহী পল্লী প্রাণিচিকিৎসকদের উদ্যোগে ঘোড়দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন

বিলুপ্ত হচ্ছে ‘র‌্যাব’, বিকল্প আসছে ‘এসআরবি’মন্ত্রিসভায় আইনের খসড়া নীতি ও চূড়ান্ত অনুমোদন