টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 24 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাবের সাবেক ডিজি হারুন ও তার স্ত্রীর ১০টি ব্যাংক হিসাব জব্দ

প্রতিবেদক
অনলাইন ডেক্স নিউজ
February 24, 2026 5:12 pm

অবৈধ সম্পদ অর্জন ও বিপুল সংখ্যক অর্থ বিদেশে পাচারের অভিযোগে র‍্যাবের সাবেক মহাপরিচালক (ডিজি) হারুন অর রশীদ ও তার স্ত্রী ফাতেহা পারভীনের নামে থাকা ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ৫টি সঞ্চয়পত্র এবং ৫টি ব্যাংক হিসাব রয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই নির্দেশ দিয়েছেন। বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিয়েছেন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, হারুন অর রশীদ-ফাতেহা পারভীন লুনা দম্পতির সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাবে মোট ৭৩ লাখ ৫০ হাজার টাকা রয়েছে। দুদকের উপ-সহকারী পরিচালক মো. ইমরান আকন এসব সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে আরও বলা হয়, র‌্যাবের সাবেক মহাপরিচালক মো. হারুন অর রশীদের বিরুদ্ধে এক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও পাচারের অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধানে হারুন অর রশীদ ও তার স্ত্রী লুনার নামে বিপুল পরিমাণ অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেলেও সন্তোষজনক আয়ের উৎস পাওয়া যায়নি। তারা এসব সম্পত্তি অন্যত্র হস্তান্তর ও স্থানান্তরের চেষ্টা করছেন। এসব অস্থাবর সম্পদ বেহাত হলে রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য তাদের এসব সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রের গর্বের এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ করল ইরান

বংশালের নাজিরা বাজার আগুনের ঘটনায় এক কর্মচারী দগ্ধ

২০২৬ সালের মধ্যে ঢাকা হবে স্মার্ট যোগাযোগ নগরী ডিটিসিএ-র মহাপরিকল্পনা ঘোষণা

রাজধানীর লালবাগ বিভাগে ডিবি’র ব্লক রেইডে গ্রেফতার ২১

জাতিসংঘ মহাসচিবের বার্তা আন্তর্জাতিক পরিষ্কার বায়ু দিবসে

বীরগঞ্জে বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগ-দখলের অধিকার বাবা-মা পাবে: আইনমন্ত্রী

মেধাকে প্রাধান্য দিতে হবে, তদবিরকে প্রশ্রয় দেওয়া হবে না: মির্জা ফখরুল

খামেনির জানাজায় ৭০ দেশের প্রতিনিধি, হরমুজে বন্ধুরাষ্ট্রদের ছাড় দেওয়ার ঘোষণা ইরানের

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ট্রাব’র শ্রদ্ধা