টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 4 May 2025 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরার জেলা আ.লীগ নেতা রাহুলকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিবেদক
মাগুরা,নিজস্ব প্রতিবেদক
May 4, 2025 5:21 pm

মাগুরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রাহুল মিত্র(৪৫) কে রাজধানীর কাজীপাড়ার ডাঃ রাহুল’স ডেন্টাল সলিউশন থেকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।

রবিবার রাত ৯ টার দিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রহমান সহ পুলিশের দুইটি টিম আল হেলালের অপজিটে অবস্থিত ডেন্টাল সলিউশন থেকে ডাঃ রাহুল মিত্র কে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় গ্রেপ্তার হওয়ার পরপরই মিরপুরের ছাত্র জনতা ও এনসিপির নেতারা ঘটনাস্থলে অবস্থান নেয় এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

জানা যায়, মাগুরার সাবেক সংসদ সদস্য শেখরের সাথে ডাক্তার রাহুল মিত্রের ঘনিষ্ঠতা ছিল এবং জুলাই আন্দোলনে ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমন জানায় – আমাদের কাছে তথ্য রয়েছে সে জুলাই আন্দোলনের হত্যাকান্ডের সাথে জড়িত এবং মাগুরা জেলা আওয়ামী লীগের পদেও রয়েছে। আমরা সকল তথ্য উপাত্ত সংগ্রহ করে আইনগত ব্যবস্থা নেব।

তবে স্থানীয় ছাত্র জনতার অভিযোগ মাগুরায় আওয়ামী লীগের মিছিল ও রাজধানীর শেওড়াপাড়ায় আওয়ামী লীগের জটিকা মিছিলের অর্থায়ন করেছে ডাঃ রাহুল মিত্র।

সংবাদটি লেখা পর্যন্ত এখনো নিশ্চিত হওয়া যায়নি মাগুরা কিংবা রাজধানীর কোন থানায় তার বিরুদ্ধে মামলা রয়েছে কিনা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আদ্-দ্বীনে নবজাতকের মৃত্যু,দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

গাজাগামী ত্রাণ বহরের ৩৯টি জাহাজ আটক করল ইসরায়েল

পদোন্নতি বঞ্চিত ১ হাজার ৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে মঈনউদ্দীন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

বিশ্বকাপে এক ম্যাচেই মেসির যত রেকর্ড

রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম,পারমাণবিক বিদ্যুতের কাছাকাছি বাংলাদেশ

লবণের চালানের আড়ালে ইয়াবা পাচার, কুমিল্লায় ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক-৫

পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ‘ভারত-সমর্থিত’ ২২ বিদ্রোহী নিহত

ডিএমপির নতুন মুখপাত্র ডিসি এন এম নাসিরুদ্দিন

‘উড়িয়ে দেব পুরো ইরান’, ফক্স নিউজকে ট্রাম্প