টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 26 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাজিস্ট্রেট চলে যেতেই হকারদের দখলে জুরাইন রাস্তার দুই পাশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
February 26, 2026 1:33 am

রাজধানীর জুরাইন এলাকার প্রধান সড়ক থেকে অবৈধ হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এই অভিযানে কয়েকশ অবৈধ দোকান সরিয়ে দেওয়ার পাশাপাশি জরিমানা ও স্থাপনা জব্দ করা হয়। তবে অভিযান শেষে ম্যাজিস্ট্রেট এলাকা ত্যাগ করার পরপরই হকাররা পুনরায় রাস্তার দুই পাশ দখলে নিয়ে দোকান বসিয়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমানের নেতৃত্বে জুরাইন রেলগেট ও বিক্রমপুর প্লাজা সংলগ্ন প্রধান সড়কে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় রাস্তার ওপর থাকা অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয় এবং ১২টি মামলায় মোট ১৭ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়। জনদুর্ভোগ কমাতে এবং রমজান মাসে যানজট নিরসনে ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে জুরাইন এলাকার এই গুরুত্বপূর্ণ সড়কের উভয় পাশ হকারদের দখলে থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, কিছু অসাধু ব্যক্তিকে নিয়মিত চাঁদা দিয়ে হকাররা রাস্তার ওপর ব্যবসা পরিচালনা করেন। এর আগেও অসংখ্যবার উচ্ছেদ অভিযান চালানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। পথচারীদের অভিযোগ, উচ্ছেদ অভিযানের কিছুক্ষণ পর পরিস্থিতি আগের মতোই হয়ে যায়, যা তাদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করে।

উচ্ছেদ হওয়া হকারদের পক্ষ থেকে জীবন-জীবিকার সংকটের কথা জানানো হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে হকার মহব্বত জানান, দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করেই তাদের পরিবার চলে। পুনর্বাসন বা বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করায় তারা অনিশ্চয়তার মুখে পড়েছেন। তবে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে রাস্তার ওপর অবৈধ দোকানপাট স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মিরপুরে গৃহায়ন অফিসে কর্মচারীর নিজাম সিকদার ও মাহবুব বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদের বিস্ফোরক অভিযোগ, তাদের স্ত্রীদের নামেও সম্পদের পাহাড় গড়েছেন !

ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৫ জনের

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর ছয়টি ক্রেডিট কার্ড জব্দের নির্দেশ

কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক-৩

মার্কিন অবরোধ উপেক্ষা করে এবার হরমুজ পার হলো রাশিয়ার জাহাজ

বিশ্বকাপ ফাইনালের টিকিটে আগুন, গুনতে হবে লাখ লাখ টাকা!

রাজধানীর মিরপুরে আগ্নেয়াস্ত্র-মাদক আইসসহ গ্রেফতার এক

ফল সমিতির নির্বাচন সিরাজুল ইসলাম সভাপতি ও ফারুক সিদ্দিকী সাধারণ সম্পাদক

ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় কারাগারে শিক্ষক

মতামত ছাড়াই পরিবর্তন,পুলিশের পোশাক পুনর্বিবেচনার আহ্বান বিপিএসএ’র