টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 28 February 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
February 28, 2026 7:58 pm

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চালানোর পর দ্বিতীয় দফায় প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে তেহরান। ইসরায়েলের রাজধানী তেল আবিবে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এছাড়া উপসাগরীয় দেশগুলোতেও হামলা চালাচ্ছে ইরান, যেখানে মার্কিন সামরিক ঘাঁটি আছে। সূত্র: আল জাজিরা।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সহযোগিতা করা ও সমর্থন দেওয়ার অভিযোগে আরব দেশগুলোর মাটিতে প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা করছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের বিপরীতে কঠোর অবস্থানে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে। ইতোমধ্যে দেশটির মিসাইলগুলো আঘাত হেনেছে উপসাগরীয় দেশগুলোতে। এতে আরব আমিরাতে একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে কয়েক দফা আলোচনার পর শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানসহ পাঁচটি শহর লক্ষ্য করে এ হামলা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূরুঙ্গামারীতে স্বপ্ন সারথি কিশোরীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ২০ কেজি গাজাসহ আটক-১

মঙ্গলবার ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতুতে হামলার হুমকি ট্রাম্পের

যুদ্ধের মধ্যে প্রথম বার্তা নিয়ে হাজির হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

পুলিশের ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমে’র নতুন নাম প্রস্তাব

মধ্যপ্রাচ্যের সংঘাত শেষ হওয়ার আশায় কমলো তেলের দাম

নাসিরনগর ফান্দাউকে ১০ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত

কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১৭৪ বোতল বিদেশী মদ, ১৮ ক্যান বিয়ার ও ১৮ কেজি গাঁজা’সহ আটক-১