টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 1 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সরোয়ার উদ্দিন আহমেদ শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন সমাজের নীরব সংস্কারক, এই গুণী ব্যক্তিত্ব সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন

প্রতিবেদক
মিলন বৈদ্য শুভ
March 1, 2026 10:16 pm

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রাউজান প্রেস ক্লাব-এর আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ শুধু একজন সাংবাদিকই ছিলেন না, ছিলেন সমাজের নীরব সংস্কারক। তাই এই গুণী ব্যক্তিত্ব সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। গতকাল ১ মার্চ রবিবার বিকেলে রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে রাউজান প্রেস ক্লাব-এর আমৃত্যু সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদের স্মরণসভা, পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা এ মন্তব্য করেন।

রাউজান উপজেলা সদরের রাঙ্গামাটি মহাসড়কস্থ কুইন প্যালেসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রাহাতুল ইসলাম।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাউজান প্রেস ক্লাবের সভাপতি কাজী সরোয়ার খান মনজুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম। শুভেচ্ছা বক্তব্য দেন আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মোজাফফর হোসাইন সিকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি ও সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা বিএনপি নেতা ও শিক্ষানুরাগী মাস্টার আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, উপজেলা জামায়াতের আমির শাহজাহান মনজু, রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক মনজু, সাবেক পৌর কমিশনার রেজাউর রহিম আজম, চুয়েটের ডেপুটি ডিরেক্টর ফজলুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, উপজেলা প্রকৌশলী আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুর নবী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তোফাজ্জেল হোসেন ফাহিম, রাউজান সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ, ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান চৌধুরী সোহেল, উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার ও নুরুল ইসলাম বাবুল, উত্তর জেলা যুবদলের যোগাযোগবিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ

তৌহিদুল আলম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ নাছির উদ্দিন, উত্তর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক খোরশেদুল আলম জিকু, রাউজান উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাশেম, ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা আবুল হাসেম ও কামাল মিয়া, বিএনপি নেতা আরিফ উদ্দিন, যুবদল নেতা আবদুস শুক্কুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, সাংসদ আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর প্রেস সচিব খোরশেদুল আলম, সিআইপি ফোরকান উদ্দিন রুবেল, মরহুমের পুত্র অ্যাডভোকেট এস.এম. সাকিব বিন সরোয়ার, বিএনপি নেতা এস.এম. শফি, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, বিএনপি নেতা ও রাউজান আদর্শ কাঠ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক ইকতিয়ার উদ্দিন মেম্বার, এরশাদ হোসেন, মিজানুর রহমান ও এ. আর. রাশেদ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন রাউজান প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর নেওয়াজ, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিয়াজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া ও দিদারুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাহানগীর সিরাজ তালুকদার, এ. এম. মামুনুর রশিদ, কে. এম. বাহাউদ্দিন, এ. কে. বাবর, নুর মোহাম্মদ, সুপন বিশ্বাস, আতিক উল্লাহসহ অনেকে।

বক্তারা বলেন, সরোয়ার উদ্দিন আহমেদের আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর অবদান রাউজানের সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিমান দুর্ঘটনায় দগ্ধ সাইয়েবা সুস্থ হয়ে বাড়ি ফিরল

নানিয়ারচর জোনের উদ্যোগে পরিচালিত মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ সমাপ্ত ও সনদপত্র প্রদান

রৌমারীতে আনন্দ উল্লাসের মধ্য দূর্গাপূজার বিসর্জন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চোর চক্রের এক সদস্যকে আটক করেছেন আনসার সদস্যরা

তিতাসে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক ৩ টি অভিযানে ১৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২০ বোতল বিদেশি মদ এবং ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

মা’ ডাক শোনার অপেক্ষায় নাজমা, অর্থাভাবে থমকে আছে শরিফের চিকিৎসা

ভূরুঙ্গামারীতে মিথ্যা বানোয়াট তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করে দালাল চক্রের সদস্য আনোয়ার

শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও

শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার