টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 3 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলার বিরোধিতা করে বেইজিং: ইসরায়েলকে চীনের সর্তকবার্তা

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 3, 2026 11:04 pm

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ইরানের ওপর সামরিক হামলার বিরোধিতা করে বেইজিং। এ সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দেন। মঙ্গলবার (৩ মার্চ) আল-জাজিরা চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়া বরাতে এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ওয়াং ই সরাসরি নিন্দা থেকে বিরত থাকেন এবং বলেন, চীন ‘সংলাপ ও পরামর্শের’ মাধ্যমে সমস্যা সমাধানের পক্ষে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ওয়াং বলেন, ‘সাম্প্রতিক সময়ে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা স্পষ্ট অগ্রগতি করছিল। দুঃখজনকভাবে, এই প্রক্রিয়া গোলাগুলির মাধ্যমে বাধাগ্রস্ত হয়েছে।

মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার বিরোধিতা করে ওয়াং বলেন, ‘শক্তি প্রয়োগ প্রকৃতপক্ষে সমস্যার সমাধান করতে পারে না। বরং এটি নতুন সমস্যা ও গুরুতর পরিণতি ডেকে আনবে।’

তিনি আরও বলেন, ‘সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেজন্য চীন অবিলম্বে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানায়।’

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পারিবারিক সহিংসতায় দেশজুড়ে বাড়ছে উদ্বেগ, ছয় মাসে খুন ৩ শতাধিক নারী

সিলেট প্রেসক্লাবে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই’র সম্মানে এমজেএম গ্রুপের সংবর্ধনা প্রদান

প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যের কেন্দ্রবিন্দু নাসিরনগর ডাকবাংলো

কুমিল্লা হোমনায় ৬০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক পলাতক

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ব্যয় ১২ বিলিয়ন ডলার

ধানের শীষে ভর করে চট্টগ্রাম-৬ আসনে ইতিহাস গড়লেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

মোটরযান মেরামত কারখানা নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

সূত্রাপুরে দ্রুতগামী মোটরবাইকের ধাক্কায় এক বৃদ্ধ নিহত

গুম-নির্যাতন ও আমার ক্যারিয়ার নষ্ট করার জন্য শেখ হাসিনাই দায়ী:সাক্ষী মাসরুর আনোয়ার