টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ স্বাস্থ্য মন্ত্রীর পরিদর্শনে এসে হতবাক ,দুর্নীতি করলে কাউকে ছাড় দেয়া হবে না

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 4, 2026 12:47 pm

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে আসেন স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় বেশকিছু অসংগতির কারণে হাসপাতাল পরিচালককে সেগুলো সমাধানের তাগিদ দেন তিনি।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান। ঢাকা মেডিকেলে পুরাতন ভবনের বেশকিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।পরিদর্শন শেষে বেরিয়ে যাওয়ার সময় স্বাস্থ্য মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে রোগীর তুলনায় ফ্যাসিলিটি কম। আরও ডাক্তার দরকার। স্টাফ, নার্স , কর্মকর্তা ও কর্মচারীদের অপ্রতুলতা রয়েছে। আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকা ভরা, এখন সেটি কম। রোগীরা অনেক মেডিসিন পাচ্ছে না, এমন কমপ্লেইন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

একটি বাদে বাকি অপারেশন থিয়েটার উন্নত না। এনেস্থেসিয়ার ডাক্তারের সল্পতা রয়েছে। হাসপাতালের বেডসিটসহ বিভিন্ন কাপড় নিন্ম মানের ওয়াশ করানো হয়। এজন্য পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে বলেছি, বিল কেটে নেওয়ার কথা। আমরা সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌছে দিব। সারাদেশের হাসপাতাল নিয়ে বিগ প্ল্যান রয়েছে। মন্ত্রী আরও বলেন, হাসপাতালে কাউকে দালালি করতে দিবো না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দিবো না।

দালালদের কঠোর হস্তে দমন করা হবে। এমনকি হাসপাতালে ডাক্তার , নার্স,কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায় । তারা যদি কোন প্রকার অপরাধমূলক সঙ্গে জড়িত থাকে তাদেরকে ছাড় দেওয়া হবে না । সবার উদ্দেশ্যে বলা হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন ।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জের পাল্টাপুর ইউনিয়ন শ্রমিক দলের উঠান বৈঠক

কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ৪০ কেজি গাঁজাসহ আটক-১

নেপালে বন্যায় ১১২৭ মৃত্যু, নিখোঁজ প্রায় ৫ হাজার

আটক ফ্লোটিলা যাত্রীদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে: জাতিসংঘ

ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের পিছনে পুলিশ বক্সের পাশে থেকে অজ্ঞাতনামা দুটি মরদেহ উদ্ধার

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ জন

গুলিবিদ্ধ শাহীন ৩দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলে গেল না ফেরার দেশে

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমান আদালতের দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড

এপ্রিলের ১৫ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার

বীরগঞ্জে প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত