টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 4 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক ফেব্রুয়ারি মাসে ২২৭৩টি ফৌজদারী ও ১৭৭৮টি ট্রাফিক মামলা নিষ্পত্তি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 4, 2026 10:16 pm

ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ২২৭৩ টি ফৌজদারী ও ১৭৭৮ টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতারকৃত ৩৭০৬ জনের মধ্যে ২১১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

বুধবার (৪ মার্চ) রাত ৯.৩৭ ঘটিকায় গণমাধ্যমে পাঠানো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন কর্মকর্তা (জেলা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির গত ফেব্রুয়ারি মাসে মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৩৭০৬ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২২৭৩ টি মামলা নিষ্পত্তি করে। তাদেরকে ২ লক্ষ ৩২ হাজার ৯৫০ টাকা জরিমানা ও ২১১৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

অন্যদিকে ডিএমপির গত ফেব্রুয়ারি মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ১৮৩৩টি মামলা করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বর্তমান মাসে ৩৫৯ সহ সর্বমোট ১৭৭৮ টি মামলা নিষ্পত্তি করে ও ৬ লক্ষ ৪৪ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সে সব অপরাধসমূহের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সৌদি আরবে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ বাংলাদেশি হজযাত্রী

কুমিল্লায় ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

‘মাল্টিন্যাশনাল’ একাদশ নিয়ে ব্রাজিলের বিপক্ষে নেমেছিল মরক্কো

তারেক রহমান অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন: আসিফ নজরুল

নুরুল হক নুরকে দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম

এনজিও থেকে ঋণ নেওযা টাকা দিতে ব্যার্থ হলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মাদুরোকে ধরা নিয়ে বাজি চার লাখ ডলার জেতার পর মার্কিন সেনা গ্রেপ্তার

১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ে জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা অগ্রাধিকার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৯১ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি বহিষ্কার

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে প্রথমবারের মতো ভাষণ দেবেন প্রধানমন্ত্রী