টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 5 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালাল (রহ.)-এর মাজারে সারজিসের স্লোগান নিয়ে তীব্র সমালোচনা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 5, 2026 11:23 pm

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনাকে ঘিরে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজের পর মাজার এলাকায় দলটির নেতাকর্মীদের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।ভিডিওতে দেখা যায়, সারজিস আলম একের পর এক স্লোগান দিচ্ছেন। তাঁর স্লোগানে কণ্ঠ মেলাচ্ছেন হাজারো মানুষ।

এই ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ সিলেটজুড়ে পক্ষে-বিপক্ষে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৫ মার্চ) এ বিষয়ে সিলেট জেলা এনসিপির সদস্য-সচিব প্রকৌশলী কামরুল আরিফ এক বিবৃতিতে বলেন, তারাবির নামাজ শেষে মাজার প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় নাহিদ ইসলাম, নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমকে ঘিরে বিপুলসংখ্যক জেন-জি তরুণের উপস্থিতি দেখা যায়। তাদের দেখে অনেকে স্বতঃস্ফূর্তভাবে স্লোগান দিতে শুরু করেন এবং পরে সারজিস আলমও তাতে কণ্ঠ মেলান। তিনি দাবি করেন, এতে মাজারের পবিত্রতা বা মর্যাদাকে কোনোভাবে ক্ষুণ্ন করা হয়নি এবং একটি মহল বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃতভাবে উপস্থাপন করছে।

এদিকে সিলেট জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে লিখেছেন, দরগাহ মসজিদের পবিত্র প্রাঙ্গণে পরিকল্পিতভাবে স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করা কোনো রাজনীতি বা শিষ্টাচারের পরিচয় হতে পারে না।

অন্যদিকে নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম মন্তব্য করেন, সুলতানুল বাঙাল হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের সময় অতীতে কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দিয়ে মাজার এলাকার আদব নষ্ট করেনি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়ীয়া নাসিরনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয় ভাগ্য রজনী পবিত্র শবে বরাত

পদত্যাগ করা রাষ্ট্রপতিকে গ্রেফতারের বিষয়ে যা বললেন আইনমন্ত্রী

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

অন্তঃসত্ত্বা স্ত্রীর পরে স্বামী নিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

নয়তলা বাসার ছাদ থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু

পাক বাহিনীর গুলিতে বেলুচিস্তানে নিহত ২, শিশুসহ আহত ১১

রাজবাড়ীর কালুখালি উপজেলায়, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন

ভূরুঙ্গামারীতে বৃদ্ধ মা-বাবাকে মারধর ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই ছেলে গ্রেফতার

প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে রাউজানে ব্যাপক ক্ষয়ক্ষতি

মিরপুরে দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী