টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Thursday , 5 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উপসাগরীয় অঞ্চলে আটকা পড়েছেন ২০ হাজার নাবিক ও ১৫ হাজার যাত্রী: জাতিসংঘ

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 5, 2026 11:32 pm

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রায় ২০ হাজার নাবিক এবং ১৫ হাজার ক্রুজ জাহাজের যাত্রী আটকা পড়ে আছেন বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (আইএমও)। বৃহস্পতিবার (৫ মার্চ) এএফপি’র বরাতে এ খবর জানায় আল-জাজিরা।

আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেছেন, ‘ক্ষতিগ্রস্থ নাবিকদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে আমরা সব অংশীজনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

বিজ্ঞাপন বিজ্ঞাপন

চলতি সপ্তাহের শনিবার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংস্থাটি এই অঞ্চলে জাহাজ সংশ্লিষ্ট সাতটি ঘটনার তথ্য নথিভুক্ত করেছে। এসব ঘটনায় দুইজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

ডোমিঙ্গেজ বলেন, ‘এই উদ্বেগজনক হামলাগুলোর অর্থনৈতিক প্রভাবের বাইরে এটি একটি মানবিক ইস্যুও। নিরীহ নাবিকদের ওপর কোনো হামলাই কখনো ন্যায্য নয়।’

তিনি আরও বলেন, ‘উপসাগরীয় অঞ্চলে চলাচলের সময় সব শিপিং কোম্পানিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান আমি জানাচ্ছি।’

ইরান কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে, যার মাধ্যমে বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

তিন মহাদেশের ছয় দেশে বসবে ২০৩০ ফুটবল বিশ্বকাপ আসর

কেমিক্যাল গোডাউনের আগুনের ঘটনায় দগ্ধ আল আমিন (বাবু ) চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ না ফেরার দেশে।

কুষ্টিয়ায় সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার করলো বিজিবি

শিরোপা-খরা কাটলো না, রোনালদোর আরও একটি কান্নার রাত

রাউজান পৌরসভা ৯নং ওয়ার্ডে ২২ তম শ্রীশ্রী ইছামতী মাতৃপূজা ও স্মরণোৎসব

আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের

ফিলিস্তিনিদের ওপর পদ্ধতিগত নির্যাতন চালাচ্ছে ইসরায়েল: জাতিসংঘ দূত

অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার