টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 6, 2026 12:06 am

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ অভিযোগ করেন।

বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক এবং দুদকের মতো বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

তিনি অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়ায় যে গতি থাকার কথা ছিল, তা ব্যাহত হচ্ছে।

এ সময় তিনি জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠন করার জোর দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, আমরা অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানাই, যা আমাদের জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনকল্যাণে নিয়োজিত করার জন্য তিনি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন।

ইফতার মাহফিলে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ সরবরাহ করছে রাশিয়া

প্রাথমিকের ২ লাখ শিশুকে বিনামূল্যে দেওয়া হবে স্কুল ড্রেস: প্রধানমন্ত্রী

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ ১১ দিনেও মেলেনি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

নোয়াপাড়ায় আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বীমা দলিল বিতরণ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ সীমা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ভাটারায় একটি বাসা থেকে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নাসিরনগরে এমপি এম এ হান্নান সড়কের ইটের সোলিং রাস্তার উদ্বোধন

‎সাভারে পোশাক কারখানায় উত্তেজনা, ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিলেন স্থানীয়রা

নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর উদ্যো‌গে দুর্গম পাহাড়ে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ