টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Friday , 6 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

প্রতিবেদক
আন্তর্জাতিক ডেক্স
March 6, 2026 10:09 am

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে হবে। অন্যথায় ইরান যদি যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন নেতা নির্বাচনের চেষ্টা করে, তাহলে তা ‘সময় অপচয়’ হবে বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে—এ বিষয়টি তিনি অবগত। তবে এমন সিদ্ধান্ত তিনি মেনে নেবেন না বলেও স্পষ্ট করে দেন মার্কিন প্রেসিডেন্ট।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ট্রাম্পের ভাষায়, খামেনির ছেলে দুর্বল। ইরানের পরবর্তী নেতা নির্বাচনের প্রক্রিয়ায় আমাকে যুক্ত থাকতে হবে।

তিনি আরও বলেন, ইরানের নতুন নেতৃত্ব যদি আগের নীতির ধারাবাহিকতা বজায় রাখে, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে আবারও সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে।

মুজতবা খামেনিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, খামেনির ছেলে আমার কাছে অগ্রহণযোগ্য। আমরা এমন একজন নেতাকে দেখতে চাই, যিনি ইরানে সমৃদ্ধি এবং শান্তি নিশ্চিত করবেন।

এর আগে থেকেই আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে—ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মুজতবা খামেনির নাম সামনে আসছে। তবে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি তেহরান।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত
প্রণনাশক হুমকি

সাংবাদিক মাহমুদুল হাসানকে প্রাণনাশের হুমকির ঘটনায় টিআরইউবি’র নিন্দা ও প্রতিবাদ

অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু: তথ্য উপদেষ্টা

বিশ্বকাপ ২০২৬ / বেলিংহামের জোড়া গোলে সেমিতে ইংল্যান্ড

অনলাইন ভূমি অভিযোগ নিষ্পত্তির সংখ্যায় শীর্ষে চট্টগ্রাম চার মাসে ৪৮৬ অভিযোগ নিষ্পত্তি, জাতীয় গড়ের চেয়ে হার ২৬ শতাংশ বেশি

বাবার স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর, স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বেন ব্যারিস্টার রুমিন ফারহানা

গণমাধ্যম ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসা উচিৎ : মির্জা ফখরুল

দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও আলোচনা সভা

বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

রাউজানে শ্রীশ্রী মা রক্তেশ্বরী ও মা মগধেশ্বরী মন্দির সেবা সংঘের উদ্যোগে বার্ষিক মহোৎসব

গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি চেয়েছেন প্রবাসী জুলাই যোদ্ধারা