টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহে ২৪৫ ফ্লাইট বাতিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 7, 2026 12:54 am

মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। শুক্রবার (৬ মার্চ) ৩৩টিসহ গত সাত দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৪৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র গণমাধ্যমকে জানায়, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি ফ্লাইট বাতিল হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

শুক্রবার (৬ মার্চ) বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে–
কুয়েত ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ৬টি, কাতার ৪টি, ফ্লাই দুবাই (সংযুক্ত আরব আমিরাত) ২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ) ৫টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ) ২টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি সহ মোট ৩৩টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিল করা ফ্লাইট ২৪৫টি।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে সর্বোচ্চ বহিষ্কার ৩৯ জন

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী বিবিরহাট শাখার ব্যবস্থাপনায় সৃষ্টির কল্যানে মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক আলোচনা সভা ও ত্বরীকত সম্মেলন

১০ জনের বসনিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতলো সুইজারল্যান্ড

নাসিরনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ হাতের টানে উঠে যাচ্ছে পিচ

কাতার এনার্জির তেলবাহী জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়: রিজভী

তিতাসে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদাজিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সড়ক দুর্ঘটনায় মৃত্যু

ট্রাকের চাকায় মোটরসাইকেল আরোহী আসিফ মাহমুদ ও মোটরসাইকেল চালক আশফাকুর রহমান আসিফ এর মৃত্যু

আট মাসে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭২ কোটি টাকা