টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পার ট্রাক দোকানে ধাক্কা, চালক গুরুতর আহত

প্রতিবেদক
নাজমুল হাসান
March 7, 2026 2:15 pm

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ট্রাক রড-সিমেন্টের দোকানে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হয়েছেন। বুধবার (গতকাল) রাত আনুমানিক ১১টা ০৫ মিনিটের দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী মধ্যবাজার সংলগ্ন ডাকবাংলোর সামনে, স্থলবন্দর জিরো পয়েন্টগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি ছয় চাকা বিশিষ্ট ২০ টনের খালি ডাম্পার ট্রাক (নওয়াবগঞ্জ-ট, ১১-০০২৪) দ্রুতগতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের পাশে অবস্থিত ডাকবাংলোর নিয়ন্ত্রণাধীন তালাবদ্ধ একটি রড ও সিমেন্টের দোকানে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের গ্লাস ভেঙে যায় এবং গাড়ির সামনের অংশ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনায় ট্রাকটির চালক গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য শিবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আহত চালকের নাম মোহাম্মদ মাহবুব হোসেন (৩২)। তিনি শিবগঞ্জ উপজেলার তালতলা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম লোকমান হোসেন।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ বিকট শব্দে দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আহত চালককে দ্রুত হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় দোকানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে রাতের সময় দোকানটি তালাবদ্ধ থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান

বালিয়াকান্দিতে উদীচী শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সংবর্ধনা ও পুরস্কার প্রদান

ভারত যাচ্ছেন পুতিন

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তাকে ধাক্কায় মৃত্যু

বাসে ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত,‘ছেলে গুরুতর আহত’

মাইজউদ্দিন হত্যার প্রধান আসামি মনির গ্রেফতার

রাউজানে ‘সুরের মোহনা সংগীত একাডেমি’র বার্ষিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

বেনজীরকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আমাদের সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য -অধ্যাপক ড. এ.এম সরওয়ার উদ্দিন চৌধুরী

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা