টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Saturday , 7 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে মোমবাতি প্রজ্জ্বলন করে শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 7, 2026 6:55 pm

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শরীয়তপুর জেলা সদরে মধ্যরাতে মোমবাতি প্রজ্জ্বলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিটে জেলা সদরের একটি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। এই ঘটনার একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।

ভিডিওতে নেতা-কর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। অনেক নেতা-কর্মী মাস্ক পরা ছিলেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্যাসের বেলুন থেকে আগুনে দগ্ধ১০জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়

শোক প্রকাশ

শাহানশাহ হযরত মাওলানা সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক)’র ৯৭তম খোশরোজ শরীফ উপলক্ষে জীবন দর্শন শীর্ষক সেমিনার

অগ্নিদুর্ঘটনায় শহীদ ফায়ারফাইটার নুরুল হুদার ঘরে জন্ম নিল পুত্র সন্তান

রাজারহাটে স্ত্রীর স্বীকৃতির দাবীতে অনশন কর্মসূচি

রাজধানীর চারপাশের নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর

পবিত্র আশুরা আজ

চীনের সঙ্গে বাংলাদেশের আলোচনা-প্রস্তাব ভারত পর্যবেক্ষণ করছে : জয়সওয়াল

চুক্তি বাস্তবায়নের ওপরই নির্ভর করছে আলোচনার সাফল্য: পেজেশকিয়ান

রাষ্ট্রপতির পদ শূন্য ৯০ দিনের মধ্যে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির