টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Sunday , 8 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

উলিপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান-২ লাখ টাকা জরিমানা

প্রতিবেদক
এ কে পলাশ
March 8, 2026 2:14 am

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (০৭ মার্চ ২০২৬) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত উপজেলার পাণ্ডুল ইউনিয়নের মিনাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অবৈধভাবে মাটি উত্তোলনের সঙ্গে জড়িত অবস্থায় আনিসুর রহমান (টকরিহাট, কুড়িগ্রাম সদর) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় দোষী সাব্যস্ত করে ২,০০,০০০ (দুই লাখ) টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. মেহেদী হাসান। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৬ মাসেই সব কাজ শেষ হয়ে যায়নি’ বিরোধীদলকে পানিসম্পদ মন্ত্রী

চাল-মুরগির দামে অস্বস্তি, সবজিতে মিলছে স্বস্তি

লারিজানি ও সোলেমানির জানাজা ও দাফন আজ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন ৫ আগস্ট

ভূরুঙ্গামারীতে “বাল্যবিবাহ নয়, চাই শিক্ষার আলো, দিনব্যাপী ব্লাড ক্যাম্পেইন, টিকাদান ও সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

রাজধানীতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

লেবাননে ইসরায়েলি হামলায় ১৫ জন চিকিৎসাকর্মী নিহত, আহত ৪৫

অপরাধরোধে জঙ্গল সলিমপুরে চার সড়ক নির্মাণ করছে সেনাবাহিনী

বীরগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ১৬৪ মণ্ডপে ৯৯ টন চাল বিতরণ

মারমা কিশোরীকে গণধর্ষণের প্রতিবাদ : আদিবাসী জুম্ম জনগোষ্ঠীর সম্প্রদায় পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচারের আহ্বান