টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Monday , 9 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাধ্যতামূলক অবসরে নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 9, 2026 4:32 pm

নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ানসহ একযোগে বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

অবসরে পাঠানো বাকি চারজন অতিরিক্ত আইজিপি হলেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদর দপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা ও রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী। সোমবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৫ প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো। তারা বিধি অনুযায়ী জনস্বার্থে অবসরজনিত সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

সাকিব আল হাসানকে দুদকে তলব

মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

রং-তুলিতে দেবী দুর্গার রূপ, ডিমলায় ৭৮ মণ্ডপে উৎসবের প্রস্তুতি

আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

গ্রুপ থিয়েটার উৎসবে নাটক “ফায়ার ” মঞ্চস্থ : কালও অ্যাঁভাগার্ড- এর নাটক “ফায়ার”

মিরপুরের কালশি দ্রুতগামী গাড়ির ধাক্কায় এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

জ্বালানি খাতে সহায়তা বাড়াচ্ছে জাপান, নৌবাহিনী পাচ্ছে ৫ প্যাট্রোল বোট

বিদ্যুৎস্পৃষ্ট

পিকআপ ভ্যানে ও ট্রাকের সংঘর্ষে নিহত ১ আহত ১

রুদ্রনীল-হিরণদের বিজয়, হারলেন সোহম-সায়ন্তিকারা