টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে হলেও বাজার ইজারা মুক্ত করতে হবেঃ এম এ হান্নান এমপি

প্রতিবেদক
খ ম জায়েদ হোসেন
March 10, 2026 7:21 pm

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরের ঐতিহ্যবাহী বাজারকে ইজারা মুক্ত করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান।
সোমবার ৯ মার্চ বিকেলে  বাজার কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। সংসদ সদস্য এম এ হান্নান বলেন, নাসিরনগর বাজারে ইজারা পদ্ধতির কারণে দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের নানা ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে।  এসব বিষয় বিবেচনা করেই বাজারকে ইজারা মুক্ত করতে হবে। প্রয়োজনে নিজের পকেটের টাকা দিয়ে হলেও বাজার ইজারা মুক্ত করতে হবে।

সরকার নির্ধারিত যে পরিমাণ অর্থ ইজারা বাবদ আদায় হয়, তা তিনি ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করবেন। তিনি আরও বলেন, বাজারকে ব্যবসাবান্ধব ও সুশৃঙ্খল করতে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি ব্যবসায়ীদের সুবিধা নিশ্চিত করতে বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা আনার ওপর গুরুত্ব দেওয়া হবে। বাজার কমিটির সভাপতি বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন, নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্য, স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা নাসিরনগর বাজারের সার্বিক উন্নয়ন ও আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অটোরিকশা ছিনতাইয়ে চালকদের টার্গেট, কুমিল্লায় ‘সিরিয়াল কিলার’মানিক গ্রেপ্তার

জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার: মাহদী আমিন

উল্লাপাড়ায় পুকুরে ভাসছিল বৃদ্ধার লাশ

পৈত্রিক জমি বিরোধকে কেন্দ্র করে ভাই-ভাতিজাদের উপর হামলা ও বাড়িতে অবরুদ্ধ রাখাই আহত এক-জন 

উলিপুরে বজরা ইউপি’তে চাল লুটপাটের অভিযোগ, ট্যাগ অফিসার ও প্যানেল চেয়ারম্যানকে ঘিরে উত্তেজনা

ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ ক্যাপ্টাগন উদ্ধার, নেপথ্যে কারা?

শান্তির দূত ট্রাম্প তার আসল চেহারা দেখিয়েছে : রাশিয়া

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি

আমাদের সমালোচনা করুন, আমাদের ভুল ধরিয়ে দিন আসুন একসঙ্গে কাজ করার অঙ্গীকার করি’ – তরুণদের প্রতি ড. সাইমুম পারভেজ

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কি ক্ষমতা হারাচ্ছেন?