টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Tuesday , 10 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
March 10, 2026 11:02 pm

স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। মঙ্গলবার (১০ মার্চ) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

এর আগে ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শারমিনের স্বাক্ষরিত আদেশে এই নিয়োগ দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনটির অনুলিপি এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে দল পেলেন হাসান মাহমুদ

রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন ​

জনপ্রিয় তরুণ রাজনীতিক ইব্রাহিম সাগরকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন সহযোদ্ধারা

সরকার আম রপ্তানি সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে: অর্থমন্ত্রী

রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী

৪৫ বছর বয়সে এসএসসি পাস কাঠমিস্ত্রি নাসিমুলের

এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

বিকট বিস্ফোরণে কাঁপল বৈরুত