টুডে সময় সংবাদ Today Somoy Sangbad - গণমানুষের কণ্ঠস্বর
Wednesday , 11 March 2026 | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংগঠন শক্তিশালী করতে ঈদের পর বিভাগভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত: জলঢাকা কলেজ ছাত্রদল

প্রতিবেদক
এহছান এলাহী
March 11, 2026 11:37 pm

নীলফামারীর জলঢাকা সরকারি কলেজ শাখার ছাত্রদল ঈদের ছুটি শেষে কলেজের বিভিন্ন বিভাগে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

জলঢাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি, নাসির উদ্দিন (নাসির) ও সাধারণ সম্পাদক, সামস-উজ (জোহা), প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।

জলঢাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি নাসির উদ্দিন নাসির বলেন, ঈদের ছুটি শেষে আমরা পর্যায়ক্রমে কলেজের প্রতিটি বিভাগে কমিটি গঠন করব। এর মাধ্যমে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব।

জলঢাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সামস-উজ-জোহা বলেন, কলেজের প্রতিটি বিভাগে সক্রিয় ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ডিপার্টমেন্ট কমিটি গঠন করা হবে। এতে সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যন্ত বিস্তৃত হবে এবং শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে ছাত্রদল আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

পরিশেষে জলঢাকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, জলঢাকা সরকারি কলেজের শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং কলেজের সার্বিক উন্নয়নে ছাত্রদল সবসময় ইতিবাচক ভূমিকা রাখবে।

সর্বশেষ - অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠালো পুলিশ

নাসিরনগরে সোনালী ফসল হারানো শোকে এক কৃষকের মৃত্যু

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

ঝিনাইদহে স্কুল শিক্ষিকার ফেসবুক পোস্ট ঘিরে তোলপাড়

কুমিল্লায় আন্তঃজেলা ডাকাত চক্রের ১২ ডাকাত আটক

নাসিরনগরে হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামী প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে  জনমনে আতঙ্ক ও ক্ষোভ

শিশুশ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ ও আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করুন: ডেপুটি স্পিকার

কোনো ক্যারম, কোনো টিভি চলবে না; এককথায় শেষ, রমজান মাস

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অপরাধের আড়ালে প্রভাবের ছায়া: পুলিশের অসাধু সহযোগিতায় কীভাবে টিকে থাকে স্থানীয় অপরাধচক্র