রাজধানীর রামপুরা টিভি সেন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় কবির সিকদার (৩০) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালক নিহত ।
রবিবার (১১ মে)ভোরের দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে পাঁচটার দিকে মৃত ঘোষণা করে।
প্রতিবেশী মোঃ পলাশ জানান,ভোরের দিকে
কবির হোসেন অটোরিকশা চালিয়ে রামপুরা টিভি সেন্টারের সামনে দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস অটোরিক্সাকে ধাক্কা দেয় এতে তিনি গুরুতর আহত হন। পরে আমরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলা কালকিনি থানা এলাকার আলমগীর শিকদারের সন্তান।বর্তমানে পূর্ব রামপুরার নিরিবিলি গলি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।



















